শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

বালিয়াকান্দিতে ভূমি অফিসে উপড়ে পড়েছে গাছ দুটি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • / 274

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস ভবনের উপর উপড়ে পড়েছে দুটি বৃহৎ গাছ। বেশ কয়েকদিন পার হলেও এখনও অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস সূত্র জানায়, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিসের উন্নয়ন কাজ করার সময় অফিস সংলগ্ন কয়েকটি গাছের জন্য অসুবিধা হচ্ছে জানিয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। সম্প্রতি টানা কয়েক দিনের বৃষ্টিতে মাটি নরম হয়ে একটি রেনট্রি কড়ই ও একটি পাকর গাছ উপড়ে ভূমি অফিসের পুরাতন ভবনের চালের উপর পড়েছে। এতে টিনের চাল, স্টোর রুম, টয়লেটের ক্ষতি সাধন হয়েছে। কিন্তু গাছ দুটি এখনও অপসারণ করা হয়নি।

ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রনয় কুমার বাগচী জানান, বিষয়টি তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত ভাবে জানিয়েছেন।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান জানান,  গাছ দুটি অপসারণের উদ্যোগ নেওয়া হবে। মূল্য নির্ধারণের একটা বিষয় আছে। সেটি চূড়ান্ত হলেই অপসারণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ভূমি অফিসে উপড়ে পড়েছে গাছ দুটি

প্রকাশের সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১