শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

র‌্যাবের অভিযান: রাজবাড়ী ও ফরিদপুর থেকে আটক ১৬ জনকে জেল জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • / 397

জনতার আদালত অনলাইন ॥ বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ উপলক্ষে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী ও ফরিদপুর থেকে ১৬ জনকে আটক করেছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়।

র‌্যাব সূত্র জানায়, বর্তমানে আমাদের দেশের সহজ-সরল জনসাধারণ বিভিন্ন সেবা গ্রহণ করার সময় নানানভাবে প্রতারণার শিকার হয়ে থাকে। যেমন পাসপোর্ট তৈরী, বিভিন্ন ধরনের গাড়ীর লাইসেন্স তৈরী, সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা পাওয়া ইত্যাদি। জনগণকে প্রতারণার কবল থেকে মুক্তির লক্ষে র‌্যাব ফরিদপুর ক্যাম্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

রোববার রাজবাড়ী পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস ও সদর হাসপাতালে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলো তছির খা, রাসেল মন্ডল, মোজাম্মেল হক, আমিনুল ইসলাম, জুনায়েদ হোসেন ও রাসেল আহমেদ। এদের মধ্যে প্রথম ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও শেষ দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

অপরদিকে একই দিন ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এবং সরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে ১০ জন ব্যক্তিকে আটক করেন। পরবতীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৮ জন ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা এবং ২ জন ব্যক্তিতে ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‌্যাবের অভিযান: রাজবাড়ী ও ফরিদপুর থেকে আটক ১৬ জনকে জেল জরিমানা

প্রকাশের সময় : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১