শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুরী পেটা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / 581

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতুরী পেটা করার অভিযোগ উঠেছে।

হাতুরী পেটার শিকার যুবকের নাম, রাসেল তালুকদার (২০)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের আমির আলী তালুকদারের ছেলে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রাসেল তালুকদার অভিযোগ করে বলেন, আমি টাইলসের কাজ করি। সম্প্রতি এক ঠিকাদারের কাজের সময় একই গ্রামের জিয়া সরদারের ছেলে আসাদ সরদারকে কাজে নিয়ে যাই। সেখানে কাজ করার ৫০০ টাকা বাঁকী থাকে। ঠিকাদার না দেওয়ার কারণে তাকে দিতে পারিনি। আমার নিকট টাকা চাইলে তাকে বলি চল ঠিকাদারের নিকট গিয়ে টাকা আনি। সে না গিয়ে আমাকে চাপ সৃষ্টি করে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমি বেতেঙ্গা রেল ব্রীজ পার হয়ে কাজ শেষে বাড়ী ফিরছিলাম। রেল ব্রীজের নিকট পৌছালে আসাদসহ ৪-৫জন আমাকে গতিরোধ করে কাছে থাকা নগদ ৮ হাজার টাকা, একটি রিয়েলমী ৫আই মডেলের মোবাইল সেট ছিনিয়ে নেয়। আমি প্রতিবাদ করলে আমাকে হাতুরী দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা ফেলে রেখে চলে যায়। আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুরী পেটা

প্রকাশের সময় : ০৫:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১