শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কঠোর ব্যবস্থার মধ্যেও মানুষের ঢল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / 550

জনতার আদালত অনলাইন ॥ নাড়ির টানে ঘরে ফেরা জন¯্রােত রুখতে দেশের ব্যস্ততম দুই নৌরুটে মোতায়েন করা হয়েছে বিজিবি। এরপরও ঘরমুখি মানুষের চাপে উধাও স্বাস্থ্যবিধি। আর অনেকটাই অসহায় হয়ে পড়েছেন বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টরা।

বিজিবি মোতায়েনের পরও রোববার (৯ মে) বেলা ১১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ইউটিলিটি ফেরি মাধবীলতা শত শত যাত্রী, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স নিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ে। এদিকে শুক্র ও শনিবার দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ থাকায় রোববার সকাল থেকেই ঘরমুখো মানুষকে ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করেন। এসময় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ অপেক্ষাকৃত কম ছিল।

সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা যায়, জরুরী পরিসেবায় অ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপারে শুধুমাত্র দুটি ফেরি সচল রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ফেরিগুলো ঘাটেই নোঙর করে রাখা হয়েছে। যদিও দুয়েকজন যাত্রী ও মোটরসাইকেল আসছে বিশেষ কারণ ছাড়া তাদেরকেও ফিরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, দিনে ফেরি বন্ধ। শুধু জরুরী পরিসেবায় বহরের ১৬টি ফেরির মধ্যে ২টি দিয়ে কিছু যানবাহন পারাপার করা হচ্ছে। তাও অ্যাম্বুলেন্স ও রোগী ছাড়া ফেরিতে উঠতে পারবেনা। তবে রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য সবগুলো ফেরি সচল রাখা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কঠোর ব্যবস্থার মধ্যেও মানুষের ঢল

প্রকাশের সময় : ০৭:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১