Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

ডায়রিয়া রোগীর চাপ বাড়ছে বালিয়াকান্দি হাসপাতালে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / 287

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে কয়েকদিনের ভ্যাপসা গরম, টিউবয়েলে পানি না উঠায় বিশুদ্ধ পানির অভাব থাকার কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে বেশির ভাগ রোগী ডায়রিয়ায় আক্রান্ত।

বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে খোজ নিয়ে জানাগেছে, গত তিন দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২জন। প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেছেন শতাধিক রোগী। বেশ কিছুদিন ধরে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা।

বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ৩মাস ধরে টিউবয়েল গুলোতে পানি উঠছে না। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। তবে এ থেকে বিকল্প পথ বেছে নিতে মানুষ জল মোটর ও তারা টিউবয়েল স্থাপন করছেন। টিউবয়েলে পানি না থাকার কারণে মানুষ বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ফারুক হোসেন বলেন, বিশুদ্ধ পানির সংকট ও আবহাওয়ার কারণে এ সময়ে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। এ কারণে সকলকে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডায়রিয়া রোগীর চাপ বাড়ছে বালিয়াকান্দি হাসপাতালে

প্রকাশের সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১