শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল

বালিয়াকান্দিতে দোকানে হামলা ও ভাংচুরের অভিযোগ ২ ইউপি সদস্য’র বিরুদ্ধে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / 554

জনতার আদালত অনলাইন ॥ গরুর খাবার চুরি সংক্রান্ত ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে এক ব্যবসায়ীর দোকানে দুই ইউপি সদস্য হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকালে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামের মোঃ রুস্তম সরদারের ছেলে ও জামালপুর বাজারের ব্যবসায়ী মো: রাকিবুল হাসান।

তিনি অভিযোগে বলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল সেখের বিরুদ্ধে গরুর খাবার চুরির নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় বুধবার বিকেল ৪ টার দিকে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আদর আলী সেখ এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল সেখ ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে নিউজ শেয়ার করেছিস কেন? তোকে যেখানেই পাবো সেখানেই মারধর করে জীবনে শেষ করে দিবো। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে ইলেকট্রনিক্স, গ্যাস ও মোবাইল ব্যাংকিং এর ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিকভাবে দোকানে প্রবেশ করে দোকানের আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে নষ্ট করে চলে যায়। যাবার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে যায়।

অভিযুক্ত ওই দুই ইউপি সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এস,আই আলমগীর হোসেন বৃহস্পতিবার বিকালে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে দোকানে হামলা ও ভাংচুরের অভিযোগ ২ ইউপি সদস্য’র বিরুদ্ধে

প্রকাশের সময় : ০৭:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১