Dhaka ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোক প্রজ্জ্বলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / 346

জনতার আদালত অনলাইন:  গণজাগরণ মঞ্চের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীতে আলোক প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণজাগরণ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, ফকীর শাহাদাত হোসেন, সিপিবি নেতা ধীরেন্দ্রনাথ দাস, সাংবাদিক এজাজ আহমেদ, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সহ সভাপতি আবদুল হালিম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণমঞ্চের যাত্রা শুরু হয়েছিল। সংগঠনের ব্যানারে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি প্রতিবাদ মূখর হয়ে উঠে। যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি তরান্বিত হয়। আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হন, অনেকে আহত হন। কিন্তু সংগঠনের কর্মসূচি থেমে থাকেনি। আগামিতেও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে সরব হবে গণজাগরণমঞ্চ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোক প্রজ্জ্বলন

প্রকাশের সময় : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১