শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর

পাংশায় বিএনসিসির মাস্ক বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / 517

জনতার আদালত অনলাইন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএনসিসি সুন্দরবন খুলনা রেজিমেন্টের উদ্যোগে সোমবার রাজবাড়ীর পাংশায় মাস্ক বিতরণসহ সচেতনামূলক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পাংশা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ^াস।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সুন্দরবন রেজিমেন্টের ২৪ বিএনসিসির ব্যটালিয়ান কমান্ডার ও ইসলামী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সুন্দরবন রেজিমেন্টের ২৪ বিএনসিসির কোম্পানী কমান্ডার ড. মো. রবিউল ইসলাম, পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম আরা মিনু প্রমুখ।

বক্তারা বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ করোনা প্রতিরোধে সক্ষম হয়েছে। করোনাকে নির্মূল করতে মানুষকে সচেতন হতেই হবে। অনুষ্ঠানে বিএনসিসির পিইউও আবু সাইদ, আমীর হোসেন, আইউয়ুব হোসেন, কসবমাজাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সচেতনতামূলক একটি শোভাযাত্রা পাংশা শহর প্রদক্ষিণ করে। একই সাথে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সকলকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবন যাপন করার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়।

এর আগে পাংশা সরকারি কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিএনসিসির মাস্ক বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম

প্রকাশের সময় : ০৮:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১