Dhaka ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করলো এনবিআর ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন ডিজি আলমগীর হোসেন বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি ব্যাংক কর্মকর্তাদের প্রণোদনা বোনাসে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান ওপেক থেকে বেরিয়ে গেল আমিরাত, বৈশ্বিক জ্বালানি বাজারে ধাক্কা মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‍্যাব

করোনা আক্রান্ত রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 674

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজবাড়ী শহরের ১ নং বেড়াডাঙ্গায় নিজ  বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ফকীর জাহিদুল ইসলাম রুমন জানান, জ্বর সহ নানা উপসর্গ থাকায় গত ১৩ আগস্ট তারিখে তার বাবা নমুনা দেন। ১৬ তারিখে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তার বাবা হোম আইসোলেশনে আছেন। শারীরিকভাবে প্রচন্ড  দুর্বল রয়েছেন তিনি। এছাড়া কোনো সমস্যা নেই। তার বাবার সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন।

ফকীর আব্দুল জব্বার রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের চেয়ারম্যান, কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই তিনি ছিলেন সম্মুখ করোনা যোদ্ধা। জীবনের ঝুঁকি নিয়েই জেলার  প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে  মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। কখনও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে, কখনও জেলা পরিষদের উদ্যোগে আবার ব্যক্তিগতভাবেও সহায়তা দিয়েছেন মানুষকে।

এদিকে  রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  জেলা বিএনপি নেতা অ্যড. এমএ খালেকও করোনায় অক্রান্ত হয়েছেন। তিনিও হোম আইসোলেশনে আছেন।

জেলা সিভিল সার্জন সূত্র  জানিয়েছে, বর্তমানে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৭৮ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনা আক্রান্ত রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান

প্রকাশের সময় : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০