Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু, আক্রান্ত আরও ৪০

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / 538

জনতার আদালত অনলাইন : রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে রোববার রাতে রেখা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার স্বামী জেলা শিক্ষা অফিসের অফিস সহায়ক লুৎফর রহমানও করোনায় আক্রান্ত। রাজবাড়ী শহরের শ্রীপুরে তারা বাসা ভাড়া করে বসবাস করতেন। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা এলাকায়।  এই নিয়ে করোনায় রাজবাড়ী জেলায় পাঁচজনের  মৃত্যু হলো।

রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএমএ হান্নান জানান, জ¦র, শ^াসকষ্টসহ নানা সমস্যায় থাকা ওই দম্পতি গত ৮ জুলাই তাদের নমুনা দেন। এরপর থেকে তারা হোম আইসোলেশনে ছিলেন। রোববার সন্ধ্যায় আসা রিপোর্টে তাদের দুজনেরই রিপোর্ট পজিটিভ দেখা যায়। পরে রেখা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মৃত রেখা বেগমের লাশ তার স্বজনরা তাদের গ্রামের বাড়ি বোয়ালমারী নিয়ে যায়। তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে জেলায় নতুন করে আরও ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭২৭ জন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ৮ ও ৯ জুলাই তারিখে ১৪৫ জনের নমুনা ঢাকায় আইইডিসিআরে  পাঠানো হয়। তাদের মধ্যে ৪০ জনের রিপোর্ট পজিটিভ। রাজবাড়ীতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৬ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু, আক্রান্ত আরও ৪০

প্রকাশের সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০