Dhaka ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান নিজে অসুস্থ বলে মাদ্রাসাছাত্রীদের পরিচালক স্বামীর কাছে পাঠাতেন স্ত্রী, অতঃপর… ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী

বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে হামলা সংঘর্ষ ॥ আহত ৬

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • / 531

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া  ইউনিয়নের চষাবিলা গ্রামে বুধবার রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে ছয়জন। আহতরা হলো আবু বক্কার জোয়াদ্দার, আলেয়া বেগম, আলাই সরদার, এলাহী জোয়াদ্দার, ইদ্রিস জোয়াদ্দার ও খোকন সরদার। তাদের সবার বাড়ি  একই গ্রামে। আহতদের মধ্যে চারজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চষাবিলা গ্রামের লোকমান জোয়ার্দারের সাথে একই গ্রামের ইসলাম জোয়ার্দারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লোকমান জোয়ার্দার দাবি করেছেন,  ইসলাম জোয়ার্দারের লোকেরা তার বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে সাত লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এসময় বাধা দিতে গিয়ে তারা হামলার শিকার হন।

অভিযুক্ত ইসলাম জোয়াদ্দার বলেন, লোকমান জোয়ার্দার আমার তোলা ঘর ভেঙে দেয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তারাও মারপিট করেছে, এতে দুজন আহত হয়েছে। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, হামলা সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে হামলা সংঘর্ষ ॥ আহত ৬

প্রকাশের সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০