Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কি কোন বার্তা দিল ইরান সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাচ্চাদের দুধ খাওয়ায় কবুতরও, গলার ভেতরে রয়েছে বিশেষ গ্রন্থি পরকীয়ার অভিযোগে তিন সন্তানের জননীর চুল কেটে দেওয়ার অভিযোগ রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত ১৭ আগস্টের মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ আজ কাঁঠাল দিবস এক বছর ফ্রি রোগী দেখার কথা রাখলেও যে শর্ত দিলেন সেই চিকিৎসক ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’: জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের ফাঁসি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • / 885

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে আব্দুল জব্বার মোল্লা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে আরজু মোল্লাকে ফাঁসির দন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। মামলার অন্য ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে দন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আরজু মোল্লা রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। মৃত জব্বার মোল্লা একই গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মুরগীর ব্যবসায়ী ছিলেন।
রাজবাড়ীর আদালত ও মামলা সূত্রে জানা যায়, মেহেদি পাতা ছেড়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আব্দুল জব্বার মোল্লা (৪৭) কে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছিল।
হত্যাকান্ডের ঘটনায় নিহত জব্বার মোল্লার ছেলে নাজমুল মোল্লা বাদী হয়ে পরদিন ২৮ সেপ্টেম্বর সাতজনের বিরুদ্ধে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ মামলায় আদালতে চার্জশীট প্রদান করেন। আদালত মামলার দীর্ঘ সাক্ষী প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে উল্লেখিত রায় দেন। মামলার অন্য আসামিদের মধ্যে রোজিনা বেগম, বেল্লাল, রাশেদ ও খোরশেদকে তিন বছর করে এবং এরশাদ ও শহর আলীকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী। আসামি পক্ষে ছিলেন শেখ ফরিদ আহমেদ ও মাসুদ আবেদীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রকাশের সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯