Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

রাজবাড়ীতে ট্রাকচাপায় গুরুতর আহত স্কুলছাত্র

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / 501

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের সামনে রোববার দুপুরে বালুবাহী ট্রাকচাপায় রিমন হোসেন নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তার বাড়ি রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি পোদ্দারের পুকুর চালা এলাকায়। সে রাজা সূর্যকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিমন সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। ডায়াবেটিক হাসপাতাল অতিক্রম করার সময় বিপরীতমুখী বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলী আহসান তুহিন জানান, দুর্ঘটনায় রিমনের সারা শরীরেই ক্ষতের সৃষ্টি হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রাকচাপায় গুরুতর আহত স্কুলছাত্র

প্রকাশের সময় : ০৮:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮