বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি আবু সাঈদ, সম্পাদক দ্বিজেন্দ্রনাথ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঝিনাইদহে শ্রদ্ধা জাবিতে আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে’ মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি নির্বাচনে হেরে আমেরিকায় ‘পালালেন’ ব্রাজিলের বলসোনারো বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন ৩৯৬টি, নিজের বিদায়ের আগে অপূর্ণ রইল ৪০০-এর স্বপ্ন আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

রাজবাড়ীতে ট্রাকচাপায় গুরুতর আহত স্কুলছাত্র

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / 511
রাজবাড়ীতে ট্রাকচাপায় গুরুতর আহত স্কুলছাত্র

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের সামনে রোববার দুপুরে বালুবাহী ট্রাকচাপায় রিমন হোসেন নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তার বাড়ি রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি পোদ্দারের পুকুর চালা এলাকায়। সে রাজা সূর্যকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিমন সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। ডায়াবেটিক হাসপাতাল অতিক্রম করার সময় বিপরীতমুখী বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলী আহসান তুহিন জানান, দুর্ঘটনায় রিমনের সারা শরীরেই ক্ষতের সৃষ্টি হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রাকচাপায় গুরুতর আহত স্কুলছাত্র

প্রকাশের সময় : ০৮:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮