বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে’ মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি নির্বাচনে হেরে আমেরিকায় ‘পালালেন’ ব্রাজিলের বলসোনারো বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন ৩৯৬টি, নিজের বিদায়ের আগে অপূর্ণ রইল ৪০০-এর স্বপ্ন আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার রংপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ জাবিতে সেশনজট কমাতে ৫৬তম ব্যাচ থেকে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডারের পরিকল্পনা

রাজবাড়ীতে ৫ কেজি গাঁজা ও সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮
  • / 441
রাজবাড়ীতে ৫ কেজি গাঁজা ও সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচ কেজি একশ গ্রাম গাঁজা ও চার হাজার আটশ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের ইমান আলী শেখের ছেলে মো. মোতালেব শেখ (৩৭) ও গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার সোহরাব মন্ডলের পাড়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে আলমগীর শেখ (২৮)।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের আমীর তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি একশ গ্রাম গাঁজাসহ মোতালেব শেখকে গ্রেফতার করা হয়। এসময় আমীর তালুকদার পালিয়ে যায়। অপরদিকে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকবিরোধী রেইডিং টিম অভিযান চালিয়ে আলমগীর শেখের নিজ বাড়ি থেকে চার হাজার আটশ পিচ ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করে। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৫ কেজি গাঁজা ও সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৮:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮