Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার জমি দখল করে নতুন মসজিদ নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

রাজবাড়ীতে নৌকাডুবি, নিখোঁজ ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • / 675

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নয়নসুখ এলাকার পদ্মা নদীতে বৃহস্পতিবার সকালে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঝড়– মিয়া (৫৫) নামে এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার তেনাপচা এলাকায়।
বরাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পদ্মা নদীতে  উথাল পাথাল ঢেউ শুরু হলে মাঝ নদীতে থাকা সাতটি নৌকা ও নৌকায় থাকা ১৪/১৫ জন মানুষ ডুবে যায়। এদের মধ্যে সবাইকে উদ্ধার করা হলেও ঝড়– নামে একজনকে এখনও উদ্ধার করা যায়নি। নিখোঁজ ব্যক্তির বহনকারী নৌকাটিও রয়েছে নিখোঁজ। এরা  নদীতে মাছ ধরতে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফি জানান, নৌকাডুবির পর স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। এরা নদীতে মাছ ধরতে নেমেছিল কীনা তা নিশ্চিত নয়। উদ্ধারকৃরা যার যার বাড়ি চলে গেছে। নিখোঁজ একজনকে উদ্ধারে অভিযান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নৌকাডুবি, নিখোঁজ ১

প্রকাশের সময় : ০৬:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭