Dhaka ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ‘শিক্ষার পাশাপাশি সন্তানের প্রতিভা বিকাশেও নজর দিন’ কালীগঞ্জে সাংবাদিকদের শতভাগ স্বাধীনতার ঘোষণা রাশেদ খানের সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বললেন ‘শিবিরের কর্মীরা মেধাবী’ বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সেবা নিলেন প্রায় ১,৫০০ রোগী স্বাক্ষর জাল করে দোকান বিক্রির অভিযোগ, থানায় বৃদ্ধের অভিযোগ সাপাহারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, এক লাখ টাকা জরিমানা

সিসি ক্যামেরার আওতায় রাজবাড়ী শহর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭
  • / 597

স্টাফ রিপোর্টার ॥ সিসি ক্যামেরার আওতায় এসেছে রাজবাড়ী শহর। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এর ফলে শহরের কোথাও অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হলে তাৎক্ষণিক পুলিশ তৎপর হয়ে উঠবে। অপরাধীকে সনাক্ত করাও সহজ হবে। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বসানো হচ্ছে এসব সিসি ক্যামেরা।
রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ ৩৬টি পয়েন্টে পর্যায়ক্রমে এ সিসি ক্যামেরা বসানো হবে। ইতিমধ্যে শহরের প্রাণকেন্দ্র ১ নং রেলগেট, জলিল খান সুপার মার্কেটের কাছে, মনাক্কা টাওয়ার, প্রধান সড়কের আযাদী ময়দানের সামনেসহ ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম এ প্রসঙ্গে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের চিহ্নিত করার লক্ষ্যেই রাজবাড়ী বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থপনের জন্য আমি দফায় দফায় বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সভা করেছি। সিসি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের ব্যবসায়ী, ক্রেতাসাধারণ এবং আপামর জনগণের সুবিধা হবে। এখন কেউ ইচ্ছে করলেই অপরাধ সংঘটিত করতে পারবে না। আগামিতে পুরো রাজবাড়ী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিসি ক্যামেরার আওতায় রাজবাড়ী শহর

প্রকাশের সময় : ০৮:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭