সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ম্যারাডোনা-মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে চান লাউতারো দারুণ হ্যাটট্রিকে রোনালদিনিয়োকে ছাড়িয়ে পিচিচির দৌড়েও এগিয়ে রাফিনিয়া রাফিনিয়ার হ্যাটট্রিক, এল ক্লাসিকোয় হেরে যাওয়া বার্সেলোনা এখন ৬ পয়েন্টে এগিয়ে রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মঞ্চে স্বপ্নভঙ্গের কান্না, চট্টগ্রাম থেকে শেষ আটে ইনডিপেনডেন্ট ও পোর্ট সিটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ব্যাটিং ধসের রোগ সারানোর আশায় তাসকিন মার্শের ঝোড়ো সেঞ্চুরি ম্লান করে ইংল্যান্ডের সিরিজ জয় আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার : ড. তিতুমীর বিস্ফোরক মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার নির্মাতা

রাফিনিয়ার হ্যাটট্রিক, এল ক্লাসিকোয় হেরে যাওয়া বার্সেলোনা এখন ৬ পয়েন্টে এগিয়ে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • / 7
রাফিনিয়ার হ্যাটট্রিক, এল ক্লাসিকোয় হেরে যাওয়া বার্সেলোনা এখন ৬ পয়েন্টে এগিয়ে
📌 এক নজরে মূল তথ্য:

  • বার্সেলোনার অক্টোবর শেষ হয়েছিল এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২–১ গোলে হেরে।
  • দেপোর্তিভোর মাঠে বার্সেলোনা প্রথম গোল পেয়ে যায় দ্বিতীয় মিনিটেই, করেন ইয়ামাল।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বার্সেলোনার অক্টোবর শেষ হয়েছিল এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২–১ গোলে হেরে। সেই দলই এবার নভেম্বর শেষ করল লিগ পয়েন্ট তালিকায় রিয়ালকে ছয় পয়েন্ট পেছনে ফেলে।আজ লা লিগার ১৪তম রাউন্ডে দেপোর্তিভো লা করুনিয়াকে তাদেরই মাঠে ৫–১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া। অন্য দুটি গোল লামিনে ইয়ামাল ও দানি ওলমো।এ নিয়ে নভেম্বর মাসে খেলা ৬ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ল হান্সি ফ্লিকের দল।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

দেপোর্তিভোর মাঠে বার্সেলোনা প্রথম গোল পেয়ে যায় দ্বিতীয় মিনিটেই, করেন ইয়ামাল। তবে নবম মিনিটেই সেটি শোধ করে দেন দেপোর্তিভোর পিয়েরে–এমিরিক অবামেয়াং।ম্যাচে স্বাগতিকদের ভালো সময় কেটেছে ওই পর্যন্তই। ২০তম মিনিটে ওলমোর গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। বাকি সময়টা শুধুই রাফিনিয়ার।ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের তিনটি গোলই দ্বিতীয়ার্ধে। ৫০ ও ৮৩ মিনিটের পর হ্যাটট্রিক পূর্ণ করেন যোগ করা সময়ের প্রথম মিনিটে।

লা লিগা পয়েন্ট তালিকায় ১৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।বার্সেলোনার পরের ম্যাচ ২ ডিসেম্বর আতলেতিকোরই বিপক্ষে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাফিনিয়ার হ্যাটট্রিক, এল ক্লাসিকোয় হেরে যাওয়া বার্সেলোনা এখন ৬ পয়েন্টে এগিয়ে

প্রকাশের সময় : ১২:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬