রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মঞ্চে স্বপ্নভঙ্গের কান্না, চট্টগ্রাম থেকে শেষ আটে ইনডিপেনডেন্ট ও পোর্ট সিটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ব্যাটিং ধসের রোগ সারানোর আশায় তাসকিন মার্শের ঝোড়ো সেঞ্চুরি ম্লান করে ইংল্যান্ডের সিরিজ জয় আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার : ড. তিতুমীর বিস্ফোরক মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার নির্মাতা দক্ষিণ আফ্রিকায় হঠাৎ সবাই ‘মোস্তাফিজ’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবের সহধর্মিনী’ ও ফ্যাসিস্ট ‘শেখ হাসিনার মা’ উল্লেখ! খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

ব্যাটিং ধসের রোগ সারানোর আশায় তাসকিন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 6
ব্যাটিং ধসের রোগ সারানোর আশায় তাসকিন
📌 এক নজরে মূল তথ্য:

  • চাপের মুখে একের পর এক উইকেট হারানো, এমনকি ওয়ানডেতে পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে না পারা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিংয়ে এমন দৃশ্যের পুনরাবৃত্তি হয়েছে বেশ কয়েকবার।
  • দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজটা বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী হয়নি।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — চাপের মুখে একের পর এক উইকেট হারানো, এমনকি ওয়ানডেতে পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে না পারা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিংয়ে এমন দৃশ্যের পুনরাবৃত্তি হয়েছে বেশ কয়েকবার। বোলাররা ভালো করলেও ব্যাটিংয়ের ব্যর্থতায় অনেক সময়ই কাঙ্ক্ষিত ফল পায়নি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ব্যাটিংয়ের সেই পুরোনো রোগ কাটিয়ে ওঠার আশায় আছেন তাসকিন আহমেদ।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজটা বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী হয়নি। এবার সংস্করণ বদলের সঙ্গে ফলেও পরিবর্তন আনার সুযোগ বাংলাদেশের সামনে। আগামী মঙ্গলবার ইস্ট লন্ডনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চার বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও এবার সাফল্যের জন্য ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করার প্রয়োজনীয়তা অনুভব করছেন তাসকিন।

বিশেষ করে ব্যাটিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক দুর্বলতাগুলো অজানা নয় এই পেসারের। তবে এসব সমস্যা কাটিয়ে উঠতে ব্যাটসম্যানরা কাজ করছেন জানিয়ে আজ অনুশীলন শেষে তাসকিন বললেন, ‘সেটা (ব্যাটিং) নিয়ে অবশ্যই কাজ হচ্ছে। দেখা গেছে, গত বেশ কিছু ম্যাচেই আমরা আন্ডার প্রেশারে কলাপ্স করেছি এবং কিছু ম্যাচে হয়তো পুরো ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে দারুণভাবে কাজ করা হচ্ছে। আশা করছি, এগুলোর প্রতিফলন খুব দ্রুতই মাঠেও আসবে ইনশাআল্লাহ।’

ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে অবশ্য সতীর্থদের দিকে আঙুল তুলতে চান না তাসকিন। বরং নিজেদের ভুলত্রুটি শুধরে নিতে ব্যাটসম্যানদের যে চেষ্টা, সেটির ওপরই আস্থা রাখতে চান তিনি, ‘ব্যাটাররা কেউ ইচ্ছা করে ফেল করতে চায় না। যখনই যে ফেল হয়েছে, তারা সেটা নিয়ে কাজ করে যাচ্ছে। আশা করছি, এই সিরিজ থেকেই সেই ভালোটা শুরু হবে ইনশাআল্লাহ।’

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

ব্যাটিং নিয়ে দুর্ভাবনা থাকলেও বোলিং আক্রমণ নিয়ে বেশ আত্মবিশ্বাসী তাসকিন। চার বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল বোলারদের। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন তাসকিন নিজেই। এবারও বাংলাদেশের বোলিং আক্রমণের ভালো করার সামর্থ্য আছে বলে বিশ্বাস তার।

তবে শুধু বোলারদের ভালো করাই যে যথেষ্ট নয়, সেটি মনে করিয়ে দিয়ে তাসকিন বললেন, ‘যেহেতু এটা দলীয় খেলা, ব্যক্তিগত পারফরম্যান্স তো আছেই। দলীয় খেলায় দলের রেজাল্ট না করলে কোনো লাভ হয় না। লক্ষ্য থাকবে একটাই, কীভাবে দল জিততে পারে এবং জেতার ক্ষেত্রে আমি যেন অবদান রাখতে পারি।’

এমনকি ব্যাটিংয়ে দলের প্রয়োজনে নিজের সীমিত সামর্থ্য দিয়েও অবদান রাখতে চান তাসকিন, ‘আমি তো মূলত বোলার, বল হাতেই (অবদান রাখতে চাই)। ব্যাট হাতেও যদি শেষের দিকে ৫-১০ রান দলের প্রয়োজন হয়, তাহলে সেটা যেন করতে পারি।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাটিং ধসের রোগ সারানোর আশায় তাসকিন

প্রকাশের সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬