রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মঞ্চে স্বপ্নভঙ্গের কান্না, চট্টগ্রাম থেকে শেষ আটে ইনডিপেনডেন্ট ও পোর্ট সিটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ব্যাটিং ধসের রোগ সারানোর আশায় তাসকিন মার্শের ঝোড়ো সেঞ্চুরি ম্লান করে ইংল্যান্ডের সিরিজ জয় আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার : ড. তিতুমীর বিস্ফোরক মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার নির্মাতা দক্ষিণ আফ্রিকায় হঠাৎ সবাই ‘মোস্তাফিজ’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবের সহধর্মিনী’ ও ফ্যাসিস্ট ‘শেখ হাসিনার মা’ উল্লেখ! খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

মার্শের ঝোড়ো সেঞ্চুরি ম্লান করে ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 7
মার্শের ঝোড়ো সেঞ্চুরি ম্লান করে ইংল্যান্ডের সিরিজ জয়
📌 এক নজরে মূল তথ্য:

  • একাই যেন লড়ছিলেন মিচেল মার্শ।
  • রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮১ রান করে ইংল্যান্ড।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — একাই যেন লড়ছিলেন মিচেল মার্শ। চার-ছক্কার ঝড়ে অস্ট্রেলিয়াকে জয়ের খুব কাছেও নিয়ে গিয়েছিলেন অজি অধিনায়ক। শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৪৬ রান, তখনো ক্রিজে ছিলেন সেঞ্চুরির পথে এগোতে থাকা মার্শ। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তিনি। শেষ ওভারে আউট হলেন ১১৯ রান করে, আর অস্ট্রেলিয়া হারল মাত্র ৭ রানে। সিডনিতে রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮১ রান করে ইংল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১৭৪ রানে থামে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে ট্রফি নিশ্চিত করেছে হ্যারি ব্রুকের দল।

ম্যাচে অবশ্য একটা সময় জয়ের পাল্লা হেলে ছিল অস্ট্রেলিয়ার দিকেই। মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৮২ রানের লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল স্বাগতিকদের। কিন্তু শেষদিকে আদিল রশিদ ও স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্রমেই কঠিন হয়ে ওঠে রান তাড়া।

বিশেষ করে রশিদের চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট নেওয়া এবং কারানের চার ওভারে ২৬ রানে এক উইকেট অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়িয়েছে। শেষ পর্যন্ত সেই চাপ থেকে আর বের হতে পারেনি তারা।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

অথচ মার্শের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ম্যাচটা একাই জিতিয়ে দেবেন তিনি। ৫৭ বলে ৯টি চার ও ৯টি ছক্কায় ১১৯ রানের অসাধারণ ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ইনিংসজুড়ে ইংলিশ বোলারদের ওপর চড়াও হয়েছেন তিনি। কিন্তু অন্য প্রান্ত থেকে খুব একটা সহযোগিতা পাননি।

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান। বোলিংয়ে আসেন হেনরি ক্রোকম্ব। মার্শ তখনো ক্রিজে। ফলে স্বাগতিকদের জয়ের আশাও বেঁচে ছিল।

কিন্তু ওভারের চতুর্থ বলে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন ক্রোকম্ব। তার বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্শ। পরের বলেই জোয়েল ডেভিসকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন ইংলিশ পেসার।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মার্শের ঝোড়ো সেঞ্চুরি ম্লান করে ইংল্যান্ডের সিরিজ জয়

প্রকাশের সময় : ০৯:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬