রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ছাড়তে না চাওয়ায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা নায়িকা থেকে গায়িকা, হঠাৎ কেন সিনেমার গানে বুবলী? ‘মৃত্যুপথযাত্রী’ মাঠটিকে বাঁচানোর কি কেউ নেই? ৫৫ হাজার টাকায় বৈদ্যুতিক বাইক আনল চীনের ‘এনওয়াও’ পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম নীলফামারীতে পুকুরপাড়ে ককটেলসদৃশ চার বস্তু, এলাকায় আতঙ্ক দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও কি সেই জয়ের স্বাদ, তাসকিনের চোখে কী দেখছেন

মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 2
মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ
📌 এক নজরে মূল তথ্য:

  • হকির সংক্ষিপ্ত ও দ্রুতগতির সংস্করণ ফাইভ-এ-সাইডের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের কোনো দল।
  • প্রচলিত হকিতে দুই দলের ১১ জন করে খেলোয়াড় মাঠে নামেন।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — হকির সংক্ষিপ্ত ও দ্রুতগতির সংস্করণ ফাইভ-এ-সাইডের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের কোনো দল। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের কায়রোতে বসবে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপের প্রথম আসর। টুর্নামেন্টে অংশ নিতে ৬ ডিসেম্বর দেশ ছাড়বেন বাংলাদেশের যুবারা।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

প্রচলিত হকিতে দুই দলের ১১ জন করে খেলোয়াড় মাঠে নামেন। ফাইভ-এ-সাইডে খেলেন পাঁচজন করে—চারজন মাঠের খেলোয়াড় ও একজন গোলরক্ষক। ২০ মিনিটের এই খেলা হয় ছোট মাঠে। মাঠের চারপাশে থাকে বাউন্ডারি বোর্ড। ফলে বল বাইরে যাওয়ার সুযোগ নেই। ম্যাচে বিরতিও কম, মাত্র দুই মিনিট।হকিতে নতুন এই সংস্করণ আসে ২০১৪ সালে চীনের নানঝিংয়ে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসে। আর সিনিয়র পর্যায়ে প্রথম বিশ্বকাপ হয় ২০২৪ সালে মাস্কটে। এই সংস্করণে গোলের সুযোগ তৈরি হয় বেশি, উত্তেজনা থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। এ কারণে ফাইভ-এ-সাইডকে হকির টি-টুয়েন্টিও বলা হয়।১২ দলের প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, চিলি ও সুইজারল্যান্ড। ৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাংলাদেশের যুবারা।গত জুলাইয়ে ওমানে অনুষ্ঠিত এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে ফাইভ-এ-সাইড বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে বিশ্বকাপের বাছাইপর্বে খেলা ছাড়া ফাইভ-এ-সাইডে খেলার অভিজ্ঞতা আর নেই বাংলাদেশের। নতুন এই সংস্করণে বিশ্বকাপে খেলার সুযোগকে তাই অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ হিসেবেও দেখছে দল।

মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্না

কোচ শেখ মোহাম্মদ নান্নু বলেন, ‘আমরা এর আগে এই সংস্করণে খেলিনি। এখন শুরু করেছি, আমরাও অভিজ্ঞতা অর্জন করছি। বিশ্বকাপে শেখার পাশাপাশি যতটা ভালো করা সম্ভব, সেই চেষ্টা থাকবে।’বিশ্বকাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের বাজেট ৬০ লাখ টাকা। ভবিষ্যতের কথা ভেবে ফাইভ-এ-সাইডের জন্য আলাদা দল গড়ার পরিকল্পনা করছে হকি ফেডারেশন।

কৌশল ও দলগত বিশ্লেষণ

ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬