রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তাবলিগের কাজে বাংলাদেশে আসার অনুমতি পেলেন ২৯৮ বিদেশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় বিজিবির ১২০ প্লাটুন মোতায়েন পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১ সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি ক্রাইস্টচার্চে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড, ব্যাকফুটে ভারত জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ অনলাইনের সব নিরাপত্তা ভেঙে ফেলবে এআই, কেন আতঙ্কিত বিশেষজ্ঞরা? ইউনাইটেডের ভরাডুবিতে পচেত্তিনোর কঠিন উপলব্ধি ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা

সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 5

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বাইরে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সব অংশীজনের সহযোগিতা পেলে ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ইউনিয়ন পর্যায়ে মানুষের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগেভাগে আয়োজন করা হচ্ছে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চায় কমিশন।

তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ দলের সমর্থন নিয়ে মাঠে থাকবেন। এ কারণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

নির্বাচনে কমিশনের ভূমিকা তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, মাঠে কেউ যাতে অনিয়ম বা ফাউল করতে না পারে, সে জন্য নির্বাচন কমিশন রেফারির ভূমিকা পালন করবে। দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর। কমিশন স্বচ্ছ থাকতে চায় এবং মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে সম্মিলিতভাবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শুরু হয়। এতে ১৫টি রাজনৈতিক দল অংশ নেয়। দলগুলো হলো জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।

প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি

প্রকাশের সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬