অনলাইনের সব নিরাপত্তা ভেঙে ফেলবে এআই, কেন আতঙ্কিত বিশেষজ্ঞরা?

- প্রকাশের সময় : ০১:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 10

- ধরুন, আপনি মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কাউকে ১০ হাজার টাকা পাঠাচ্ছেন।
- ব্যাংকের লেনদেন থেকে শুরু করে ব্যক্তিগত ই-মেইল, সরকারি গোপন নথি ও কূটনৈতিক যোগাযোগ—ডিজিটাল দুনিয়ার গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে এই প্রযুক্তির ওপর।
মামুন হোসেন, টেক ডেস্ক — ধরুন, আপনি মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কাউকে ১০ হাজার টাকা পাঠাচ্ছেন। লেনদেনের নির্দেশ দেওয়ার পর আপনার ব্যাংক হিসাবের তথ্য, টাকার পরিমাণ এবং প্রাপকের পরিচয়—বিশেষ সাংকেতিক পদ্ধতিতে সুরক্ষিত হয়ে ইন্টারনেটের মাধ্যমে আদান-প্রদান হচ্ছে। মাঝপথে কোনো হ্যাকার সেই তথ্য হাতিয়ে নিলেও সাধারণভাবে তার পক্ষে সেগুলোর অর্থ উদ্ধার করা সম্ভব নয়। কারণ তথ্যগুলো এমন এক প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত, যার নাম ক্রিপ্টোগ্রাফি।
বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা
ব্যাংকের লেনদেন থেকে শুরু করে ব্যক্তিগত ই-মেইল, সরকারি গোপন নথি ও কূটনৈতিক যোগাযোগ—ডিজিটাল দুনিয়ার গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে এই প্রযুক্তির ওপর।
কিন্তু এআই যদি সেই নিরাপত্তাব্যবস্থার ভিত্তিতে থাকা জটিল গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারে, তাহলে কী হবে? আপনার ব্যাংক লেনদেন থেকে শুরু করে রাষ্ট্রের গোপন নথি, তখন কতটা নিরাপদ থাকবে?
এমন আশঙ্কাই ভাবিয়ে তুলছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের।
প্রযুক্তিপ্রেমীদের প্রতিক্রিয়া ও মূল্যায়ন
সম্প্রতি এআইয়ের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিক গণিত ও সাইবার নিরাপত্তা বিষয়ে বেশ কিছু অগ্রগতির কথা ঘোষণা করে। যদিও বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তারা।
এরপরই চলতি সপ্তাহের শুরুতে বিখ্যাত তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন তার ব্লগে লিখেছেন, ‘একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি প্রায় নিশ্চিত যে, এআই ল্যাবগুলোর হাতে ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক তথ্য সুরক্ষার ক্ষেত্রে এক বা একাধিক বড় ধরনের অগ্রগতির তথ্য রয়েছে।’
এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বিশেষ প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এসব তথ্য বাস্তবে কার্যকর হলে বিশ্বজুড়ে ডিজিটাল নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই এ নিয়ে বড় কোনো তথ্য সামনে আসতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

























