শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসর নেবেন মুশফিক একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায় ঝিনাইদহে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন রাজার অবিশ্বাস্য রানআউট মিস, চলছে বিতর্ক ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি আবারও পেছাল এসএ গেমস, নতুন সূচি আগামী সেপ্টেম্বরে মাঠে ও মাঠের বাইরে হামজা আমার অনুপ্রেরণা: ফারহান

একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায়

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 6
একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায়
📌 এক নজরে মূল তথ্য:

  • শাড়ি নিয়ে বিরোধের জেরে মামলায় জড়িয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।
  • তবে এসব মামলায় পিছিয়ে আসার ইচ্ছা নেই তানজিন তিশার।

জনতার আদালত বিনোদন ডেস্ক — শাড়ি নিয়ে বিরোধের জেরে মামলায় জড়িয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, হত্যার হুমকির মামলা, মানহানির অভিযোগ—সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে এখন একাধিক আইনি প্রক্রিয়া চলমান। এর মধ্যে একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। যদিও আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি। আগামী ১৪ ডিসেম্বর আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক। অন্যদিকে চুপ করে বসে নেই তানজিন তিশাও। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে দুই নারীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। সব মিলিয়ে একটি শাড়িকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এখন দুই পক্ষের পাল্টাপাল্টি আইনি লড়াইয়ে রূপ নিয়েছে।

গল্পের আবহ ও পর্দার চমক

তবে এসব মামলায় পিছিয়ে আসার ইচ্ছা নেই তানজিন তিশার। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আইনিভাবেই সব অভিযোগের মোকাবিলা করতে চান অভিনেত্রী। কোনো মামলা এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে চান তিনি।ঘটনার সূত্রপাত গত বছরের নভেম্বরে। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়্যা আনাম ওয়াফিকাহর অভিযোগ, একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরে সেটি ফেরত দেননি। এ ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেন সানায়্যা।মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৫ মে আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে পিবিআই জানায়, তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট হননি বাদী। আদালতে নারাজি আবেদন করেন তিনি। গত ২৫ অক্টোবর সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত। অর্থাৎ শাড়ি নিয়ে বিরোধের মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি।

এরপর বিরোধ আরও জটিল হয়। ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেন সানায়্যা। বাদীর অভিযোগ, আগের মামলা প্রত্যাহারের জন্য তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি পল্লবীতে তাঁর বাসায় লোক পাঠিয়েও ভয়ভীতি দেখানো হয়েছে। এ মামলায় ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনে তানজিন তিশা আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। তাঁর দাবি, আদালতের নোটিশ তিশার পক্ষে গ্রহণ করা হলেও তিনি হাজির হননি। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় সেদিন আবেদনের শুনানি হয়নি। ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। ফলে এখনই তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।

আদালত থেকে বের হয়ে তানজিন তিশা বললেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয় আমি আসব’

সামাজিক মাধ্যমে আলোচনা ও পর্যালোচনা

এদিকে সানায়্যার করা মামলার বাইরে ৮ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মানহানির আরেকটি হয়। অভিযোগ, তিশা নিজের ফেসবুক পেজে বাদীর ছবি প্রকাশ করে আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এতে তাঁর ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে পাল্টা আইনি পদক্ষেপ হিসেবে ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেন তানজিন তিশা। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি করেন তিনি। তিশার অভিযোগ, একটি ভিডিওতে তাঁকে জড়িয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন।

টাকার প্রশ্ন নয়, সিনেমাটা শেষ করতে চাই: তানজিন তিশা

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায়

প্রকাশের সময় : ০৫:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬