সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

অ্যাতলেতিকোর বিপক্ষে ফের্মিনকে হারানোর শঙ্কায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 9
অ্যাতলেতিকোর বিপক্ষে ফের্মিনকে হারানোর শঙ্কায় বার্সেলোনা
📌 এক নজরে মূল তথ্য:

  • দুই গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে সমতায় ফিরিয়েছিলেন ফের্মিন লোপেজ।
  • রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাত্র সাত মিনিটেই দুই গোল হজম করেছিল বার্সেলোনা।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — দুই গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে সমতায় ফিরিয়েছিলেন ফের্মিন লোপেজ। শেষ পর্যন্ত ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। কিন্তু জয়ের অন্যতম নায়ক হওয়া ফের্মিনই এখন বার্সেলোনার জন্য বড় দুশ্চিন্তার কারণ। মাঠ থেকে উঠে যাওয়ার পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। সে ক্ষেত্রে শুধু দেপোর্তিভো লা করুনা নয়, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাবে না বার্সেলোনা।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাত্র সাত মিনিটেই দুই গোল হজম করেছিল বার্সেলোনা। প্রথমার্ধে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন লামিন ইয়ামাল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। ৫৭ মিনিটে জেরার্দ মার্তিনের গোলে ব্যবধান কমানোর পর ৬১ মিনিটে সমতা ফেরান ফের্মিন। এরপর পাউ নাভারোর আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

কিন্তু জয়ের আনন্দের মধ্যেই নতুন বিপদে পড়েছেন ফ্লিক। ম্যাচের ৬৮ মিনিটে ফের্মিনকে তুলে দানি ওলমোকে মাঠে নামিয়েছিলেন তিনি। এরপর বেঞ্চে বসেই রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করেন ফের্মিন। সেই প্রতিবাদই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় তার জন্য।

ম্যাচের ৭৪ মিনিটে ফের্মিনকে লাল কার্ড দেন রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ। তবে ঘটনাটি টেলিভিশন ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েনি। কারণ, রেফারি লাল কার্ড দেখানোর আগেই বেঞ্চ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে গিয়েছিলেন ফের্মিন।

কৌশল ও দলগত বিশ্লেষণ

ম্যাচ শেষে রেফারির প্রতিবেদনে অবশ্য লাল কার্ডের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

সেখানে হার্নান্দেজ লিখেছেন, ‘৭৪ মিনিটে বার্সেলোনার ৭ নম্বর খেলোয়াড় ফের্মিন লোপেসকে বহিষ্কার করা হয়েছে। কারণ, তিনি বেঞ্চ থেকে উঠে চতুর্থ রেফারির দিকে এগিয়ে যান। খুব কাছাকাছি গিয়ে উচ্চ স্বরে প্রতিবাদ করতে থাকেন এবং বারবার বলেন, “আমার সঙ্গে এসব ফাজলামি করবেন না!”’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমি তাকে লাল কার্ড দেখানোর আগেই তিনি বেঞ্চ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে যান।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অ্যাতলেতিকোর বিপক্ষে ফের্মিনকে হারানোর শঙ্কায় বার্সেলোনা

প্রকাশের সময় : ০১:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬