রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 1
প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল
📌 এক নজরে মূল তথ্য:

  • নিউক্যাসল ইউনাইটেড ২-২ আর্সেনাল সেন্ট জেমস পার্কে রোমাঞ্চ ছড়াল নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনাল।
  • অথচ প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে জয় দেখছিল আর্সেনাল।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — নিউক্যাসল ইউনাইটেড ২-২ আর্সেনাল সেন্ট জেমস পার্কে রোমাঞ্চ ছড়াল নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনাল। গোল হলো চারটি। কিন্তু কেউ কারও চেয়ে বেশি গোল করতে পারেনি। তাতে আর্সেনালের একটু স্বস্তিই পাওয়ার কথা। ২-২ গোলে ড্র ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যে ৭৭ মিনিট পর্যন্তও হার দেখছিল!পরের মিনিটে ননী মাদুয়েকের গোলে শেষ পর্যন্ত নিউক্যাসলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

অথচ প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে জয় দেখছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন তাঁদের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ৪৯ মিনিটে ওডেগার্ডের বল হারানো ছিল নিউক্যাসল উইঙ্গার হার্ভি বার্নসের গোলের প্রাথমিক উৎস। সমতায় ফেরা নিউক্যাসল আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে ৬২ মিনিট মালিক থাইয়ুর গোলে। ২-১ গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল তখন হারের শঙ্কায়।বক্সে জটলার ভেতর থেকে গোলটি করেন থাইয়ু। হার এড়াতে মরিয়া আর্সেনাল শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করতে পেরেছে ৭৮ মিনিটে মাদুয়েকের নিচু শটে করা গোলে। ৩৩ মিনিটে আর্সেনালের প্রথম গোলটি এবেরচি এজের। চলতি প্রিমিয়ার লিগে এটা তাঁর প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া। কেপা আরিজাবালাগা নামেন পোস্টে।প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জয়ের পর পয়েন্ট ভাগ করতে বাধ্য হলো আর্সেনাল। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মিকেল আরতেতার দল। দ্বিতীয় ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের সংগ্রহ ১০ ম্যাচে ২২ পয়েন্ট।

এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

ঘরের মাঠে লিডস ইউনাইটেডের কাছে ৪-১ গোলে হেরেছে চেলসি। ১৯৯৯ সালের পর চেলসির মাঠে প্রথম জয়ে জোড়া গোল করেন লিডস ফরোয়ার্ড নোয়া ওকাফোর। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে আটে নেমে গেল চেলসি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট পাওয়া লিডস ছয়ে।

ইতিহাদ স্টেডিয়ামে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। ৫৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর এলিয়ট অ্যান্ডারসনের গোলে পয়েন্ট ভাগ করতে পেরেছে স্বাগতিকরা। ১৬ মিনিটে ফুলহামকে এগিয়ে দেন রদ্রিগো মুনিজ। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে সিটি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল

প্রকাশের সময় : ০২:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬