গুরুত্বপূর্ণ সংবাদ:
ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
- প্রকাশের সময় : ১২:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 1

📌 এক নজরে মূল তথ্য:
- কিন্তু সেটা তাড়া করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গেল বাংলাদেশ ‘এ’ দলের।
- শনিবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের ‘এ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে ১ উইকেটে আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ১৭৫ রানের সহজ লক্ষ্য। কিন্তু সেটা তাড়া করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গেল বাংলাদেশ ‘এ’ দলের। ১৬২ রানে ৯ উইকেট পড়ে যাওয়ায় জাগল হারের শঙ্কাও। এমন বিপাকের মাঝে ব্যাট হাতে জ্বলে উঠলেন ১১ নম্বরে নামা ইকবাল হোসেন ইমন। পরপর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে দলকে নাটকীয় জয় এনে দিলেন এই পেসার।
প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি
শনিবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের ‘এ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে ১ উইকেটে আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে তারা।
লো স্কোরিং লড়াইয়ে টস হেরে আগে ব্যাট করে ৪৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ৪৫.৫ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান তুলে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ইকবাল একটি করে চার ও ছক্কায় ৭ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :




















