শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে

হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 2
হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস
📌 এক নজরে মূল তথ্য:

  • চোটের কারণে কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে।
  • বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, কেইনের বাঁ পায়ের গোড়ালিতে ‘সিনডেসমোটিক লিগামেন্ট’ ছিঁড়ে গেছে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — চোটের কারণে কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে। বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।গতকাল বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে বায়ার্নের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চোট পান কেইন। ম্যাচের ২০ মিনিটে কোলনের ডিফেন্ডার জোয়েল শ্মিডের সঙ্গে সংঘর্ষের পর মাঠে পড়ে যান তিনি। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর বদলি হিসেবে নামেন টম বিচফ।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, কেইনের বাঁ পায়ের গোড়ালিতে ‘সিনডেসমোটিক লিগামেন্ট’ ছিঁড়ে গেছে। এ কারণে ‘আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে’ তাঁকে।ম্যাচে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের উইঙ্গার মাইকি মুর কোলনকে এগিয়ে দেন। টটেনহাম থেকে ধারে কোলনে খেলছেন এই তরুণ। পরে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতা ফেরায় বায়ার্ন।

এই ম্যাচ দিয়ে পাঁচ ম্যাচের অনুপস্থিতির পর ডাগআউটে ফিরেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। মস্তিষ্ক ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন তিনি।কেইনের চোটের খবরটি ইংল্যান্ডের জন্যও বড় ধাক্কা। একই দিনে উয়েফা নেশনস লিগের ড্রয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড। দুই লেগের ম্যাচ দুটি হবে আগামী ২৭ ও ৩০ মার্চ। চলতি মাসে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে জয়ে গোল করেছিলেন কেইন। তাঁর পারফরম্যান্সেই গ্রুপের শীর্ষে থেকে শেষ করে ইংল্যান্ড। এ সময় দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন তিনি।

চলতি মৌসুমে বুন্দেসলিগায় ১০ ম্যাচে ৪ গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন কেইন। চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে তাঁর গোল ৪টি, অ্যাসিস্ট ৩টি।

কৌশল ও দলগত বিশ্লেষণ

২০২৩ সালের আগস্টে টটেনহাম ছেড়ে বায়ার্নে যাওয়ার পর ফিটনেসের দিক থেকে ভালো সময়ই কাটাচ্ছিলেন কেইন। তবে গোড়ালির চোট তাঁর জন্য নতুন নয়। ২০২৪ সালের মার্চেও বায়ার্নের হয়ে খেলতে গিয়ে বাঁ গোড়ালিতে চোট পেয়েছিলেন। টটেনহামে থাকাকালে ২০১৮-১৯ মৌসুমের দ্বিতীয় ভাগে বাঁ গোড়ালির লিগামেন্টের চোটে সাতটি ম্যাচ এবং পরে একই গোড়ালির আরেক চোটে আরও ৯টি ম্যাচ খেলতে পারেননি। ২০১৭-১৮ মৌসুমে ডান গোড়ালির একই ধরনের চোটে এক মাস মাঠের বাইরে ছিলেন। ২০১৬-১৭ মৌসুমেও দুবার চোটের কারণে যথাক্রমে ছয় ও চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস

প্রকাশের সময় : ১১:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬