পাকিস্তান থেকে ফিরে বয়কটের মুখে, থামেনি রুনা লায়লার সংগীতযাত্রা

- প্রকাশের সময় : ১১:০০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 13

- ৬০ বছরের বেশি সময়ের পেশাদার সংগীতজীবন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার।
- ছয় দশক একটানা আলোয় থাকা, গানে গানে জয় করা কোটি শ্রোতার হৃদয়—এ এক অনন্য কীর্তি।
জনতার আদালত বিনোদন ডেস্ক — ৬০ বছরের বেশি সময়ের পেশাদার সংগীতজীবন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার। দীর্ঘ সংগীতজীবনে গান গেয়েছেন ১০ হাজারের বেশি। গান গেয়ে তিনি জায়গা করে নিয়েছেন গিনেস বুকে। এই সংগীতশিল্পীর আজ জন্মদিন। জন্মদিনে তাঁর জীবনের উল্লেখযোগ্য দিক দিক নিয়ে জানব।
গল্পের আবহ ও পর্দার চমক
ছয় দশক একটানা আলোয় থাকা, গানে গানে জয় করা কোটি শ্রোতার হৃদয়—এ এক অনন্য কীর্তি। এই কীর্তির নাম রুনা লায়লা। উর্দু, হিন্দি, বাংলা—তিন ভাষাতেই সমান পারদর্শী এই শিল্পী আজ উপমহাদেশের সংগীত ইতিহাসের জীবন্ত কিংবদন্তি। কিন্তু এই আলোকিত পথচলার শুরুটা ছিল না সহজ। ১৯৭০-এর দশকে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে এসেই তাঁকে পড়তে হয়েছিল নানা বাধা, ঈর্ষা আর বয়কটের মুখে। তবু সব প্রতিকূলতার মাঝেও গানই ছিল তাঁর একমাত্র অবলম্বন, আশ্রয় আর শক্তি।
নাচের সেই মেয়েটিসংগীতশিল্পী হিসেবেই পরিচিতি রুনা লায়লার। তবে তাঁর শুরুটা হয়েছিল নাচ দিয়ে। নাচ তাঁর পছন্দ ছিল। ছোট্ট রুনা লায়লার লম্বা সময় কেটেছে পাকিস্তানের করাচিতে। বাবা এমদাদ আলী ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। সেখানে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে মেয়েকে নাচ শেখার জন্য ভর্তি করেন মা আমিনা লায়লা। এই প্রতিষ্ঠানে চার বছর নাচ শিখেছেন রুনা। শিক্ষক ছিলেন আফরোজা বুলবুল। রুনা তাঁর কাছ থেকে শিখেছেন কত্থক আর ভরতনাট্যম। রুনা বলেন, ‘এখন আর সেসব মনে নেই। তবে মঞ্চে যখন গান করি, নিজের অজান্তেই তখন নাচের কিছু মুদ্রা চলে আসে।’
ছোটবেলায় নানি সব ভাইবোনকে টাকা দিয়েছিলেন। সেই টাকায় একেকজন একেক জিনিস কিনলেও নিজের টাকায় এক জোড়া ঘুঙুর কেনেন রুনা। এই ঘুঙুর পরে সারা বাড়ি দৌড়ে বেড়াতেন আর নাচতেন। নাচটা যে তাঁর খুব পছন্দের, মা জানতেন। তখন তিনি বলেন, ‘তোমার যেহেতু নাচের এতই শখ, একাডেমিতে ভর্তি করিয়ে দিই।’ পরে চার বছর নাচ শিখেছেন রুনা। একাডেমির হয়ে অনেক পরিবেশনায়ও অংশ নেন।
সামাজিক মাধ্যমে আলোচনা ও পর্যালোচনা
পরে যে রুনা লায়লা বাঙালির অন্যতম প্রিয় সংগীতশিল্পী হয়ে উঠবেন, সেই রুনা কেবল নাচ নিয়ে থাকবেন; তা কি হয়! ভাগ্যই তাঁকে গানের দিকে টেনে নিয়ে যায়। বড় বোন দিনা লায়লা গানের তালিম নিতেন আবদুল কাদের, হাবিব উদ্দিন আহমেদের কাছে। পাশের ঘরে ঘুরে বেড়ানো রুনা তখন দৌড়াদৌড়ি করতে করতে বোন যা গাইতেন, তা-ই মুখস্থ করে ফেলতেন। পরে তিনিও গাইতেন। একদিন ওস্তাদ আবদুল কাদের রুনার গাওয়া গান শুনে ফেলেন। মুগ্ধ হন। বিস্মিতও হন। সেই সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, একদিন রুনা লায়লা গানে অনেক সুনাম কুড়াবে। ওস্তাদের সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। নাচের তালিম নেওয়া রুনা লায়লা হয়ে ওঠেন বাংলা গানের মহাতারকা।
পাকিস্তান অধ্যায়বাবার চাকরির সূত্রে ছোটবেলা কেটেছিল পাকিস্তানে। সেখানে পড়াশোনা, বেড়ে ওঠা এবং সংগীতজীবনের শুরু। ১৯৬৪ সালের ২৪ জুন। করাচির ইস্টার্ন স্টুডিওতে প্রথম গান রেকর্ড করেন রুনা। পরের বছর ১৯৬৫ সালে ‘জুগনু’ ছবির সেই গান মুক্তি পায়। তখন রুনার বয়স ১২। বললেন, ‘লাহোর থেকে একটি ছবিতে গান করার প্রস্তাব আসে। আব্বা শুনেই না করেন। গান গাওয়া নিয়ে আব্বার কোনো আপত্তি ছিল না, কিন্তু চলচ্চিত্রের ব্যাপারে তখন অনেকেই নেতিবাচক ধারণা পোষণ করতেন। আমার খুব ইচ্ছা হলো। তখন সব বড় শিল্পী রেডিওতে গান করতেন। ভাবতাম, একদিন রেডিওতে আমার নামও বলবে। সবাই আমার গান শুনবে। বাবাকে আমার ইচ্ছার কথা জানান মা। অনেক কষ্ট করে তিনি আব্বাকে রাজি করালেন। আমি ছবিতে গান গাওয়ার সুযোগ পেলাম।’ উর্দু ছবির গানটির শিরোনাম ‘গুড়িয়া সি মুন্নি মেরি’। পর্দায় ১২ বছরের একটি ছেলের ঠোঁটে ছিল গানটি। সুরকার মাসরুর আনোয়ার, সফদার হুসাইনদের মতো বরেণ্য শিল্পীদের সঙ্গে কাজ করতে শুরু করেন খুব অল্প বয়সেই। কিশোরী কণ্ঠেই ঝরে পড়ে পরিণত গায়কির সুর। ধীরে ধীরে পাকিস্তানের সংগীতজগতে রুনা হয়ে ওঠেন পরিচিত নাম। সত্তরের দশকের প্রথম দিকে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ভারতেও। পাকিস্তানের তৎকালীন প্রভাবশালী গায়িকা নূরজাহানের পর যদি কারও নাম আলোচনায় উঠে আসত, তিনি রুনা লায়লা।
বাংলাদেশে প্রত্যাবর্তন ও বয়কট রুনারুনা লায়লা দেশে–বিদেশে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। দেশের শিল্পীদের পাশাপাশি উপমহাদেশীয় সংগীতের বরেণ্য শিল্পীদের সঙ্গে রয়েছে তাঁর চমৎকার বন্ধুত্ব। বয়সে ছোট যাঁরা, তাঁদের অনেকে এই শিল্পীকে মানেন আদর্শ। অথচ দেশের সংগীতের বরেণ্য এই শিল্পীকে সত্তরের দশকে একবার বয়কট করা হয়েছিল। তাঁর সঙ্গে মঞ্চে এবং একসঙ্গে কোনো গান গাইতে চাননি সমসাময়িক শিল্পীদের অনেকে। তবে
























