বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত

যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 1
যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না
📌 এক নজরে মূল তথ্য:

  • অভিনয়জীবনের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
  • স্বরা বলেন, তখন তিনি বুঝতেই পারেননি যে তাঁর সঙ্গে যা ঘটছে, সেটি কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে।

জনতার আদালত বিনোদন ডেস্ক — অভিনয়জীবনের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিং চলাকালে এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। তখন তাঁর বয়স ২০–এর কোঠায়। চলচ্চিত্রজগতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। হাতে বড় একটি কাজ, সামনে দীর্ঘ শুটিং। এমন পরিস্থিতিতে পরিচালকের আচরণের প্রতিবাদ করা কিংবা কাজ ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবতেও পারেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্বরা।সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা জানান, ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। তখন সদ্য ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চলছে। কিন্তু শুটিংয়ের প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি।

গল্পের আবহ ও পর্দার চমক

স্বরা বলেন, তখন তিনি বুঝতেই পারেননি যে তাঁর সঙ্গে যা ঘটছে, সেটি কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে।অভিনেত্রীর ভাষায়, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি। কারণ, ওই ব্যক্তি আমার সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি।’ তবে কার বিরুদ্ধে অভিযোগ, সেটা খোলাসা করেননি তিনি; কীভাবে হয়রানির শিকার হয়েছিলেন, সেটাও প্রকাশ করেননি।কাজ হারানোর ভয়ে প্রতিবাদ করতে পারেননিসেই সময় স্বরার পাশে দাঁড়ানোর মতো ব্যক্তিগত কোনো দল ছিল না। চলচ্চিত্রজগতে পরিচিতজনও তেমন গড়ে ওঠেনি। সমস্যায় পড়লে কার কাছে সাহায্য চাইবেন, সেটিও জানা ছিল না তাঁর। সব মিলিয়ে পরিস্থিতি তাঁকে আরও অসহায় করে তুলেছিল।স্বরা বলেন, ‘আমি অন্যভাবে অসহায় ছিলাম। আমার কোনো ব্যক্তিগত টিম ছিল না। এমন কেউ ছিল না, যার কাছে গিয়ে সাহায্য চাইতে পারতাম।’

ঘটনার সময় সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল ৫৬ দিনের। শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই পরিচালকের কথিত হয়রানিমূলক আচরণ শুরু হয়। কিন্তু তখন কাজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারেননি তিনি। কারণ, অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করার জন্য এমন একটি সুযোগ তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল।স্বরার কথায়, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে, তাই না? নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা অন্যায় কেন?’স্বরার মতে, কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে অনেক নারীই একধরনের দ্বন্দ্বে পড়েন। একদিকে নিজের নিরাপত্তা ও সম্মান, অন্যদিকে কাজ ধরে রাখার চাপ। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে এমন পরিস্থিতি সামলানো আরও কঠিন হয়ে ওঠে।

মিটু আন্দোলনের পর বুঝতে পারেনঘটনার সময় বিষয়টি যৌন হয়রানি হিসেবে বুঝতে না পারলেও কয়েক বছর পর নিজের অভিজ্ঞতাকে নতুনভাবে মূল্যায়ন করেন স্বরা। বিশেষ করে বিশ্বজুড়ে #মিটু আন্দোলন শুরু হওয়ার পর কর্মক্ষেত্রে নারীদের হয়রানির অভিজ্ঞতা প্রকাশ্যে আসতে থাকে। অন্য নারীদের অভিজ্ঞতা পড়তে গিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মিল খুঁজে পান তিনি।স্বরা বলেন, ‘তখন আমার মনে হয়েছিল, হে ঈশ্বর! এটাই তো হয়রানি। যৌন হয়রানির পাঠ্যবইয়ের উদাহরণ যেন।’

সামাজিক মাধ্যমে আলোচনা ও পর্যালোচনা

মহেশ ভাট যৌন হয়রানি করেছিলেন? সত্যটা জানালেন পাকিস্তানি অভিনেত্রী

তবে শেষ পর্যন্ত সিনেমাটির নির্বাহী প্রযোজকের কাছে বিষয়টি খুলে বলেন অভিনেত্রী। স্বরার দাবি, প্রযোজক তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং শুটিংয়ের বাকি সময়টা সহজ করে তুলতে সহযোগিতা করেছিলেন। শুধু তা-ই নয়, তাঁদের মধ্যে বন্ধুত্বও গড়ে ওঠে। পরে সেই নির্বাহী প্রযোজকই স্বরার ব্যবস্থাপক হন।স্বরার ভাষায়, ‘তিনি আমার বন্ধু হয়ে গিয়েছিলেন। তিনি আমাকে সুরক্ষা দিয়েছিলেন। তখনো, এখনো তিনি আমার ব্যবস্থাপক।’নতুনদের জন্য স্বরার পরামর্শনিজের অভিজ্ঞতা থেকে কর্মজীবনে প্রবেশ করা তরুণীদের জন্য একটি বার্তাও দিয়েছেন স্বরা। তাঁর মতে, কর্মক্ষেত্রে কোনো আচরণ অস্বস্তিকর মনে হলে সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রয়োজনে কাছের মানুষের সঙ্গে কথা বলা, সহায়তা চাওয়া এবং অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদ করা জরুরি।অভিনেত্রী বলেন, ‘মানুষের সঙ্গে কথা বলুন, সাহায্য চান, সহযোগিতা নিন। অনুচিত আচরণ দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। কারণ, এখন আমরা সেটা করতে পারি।’ব্যক্তিজীবনে স্বরা ২০২৩ সালের ৬ জানুয়ারি রাজনীতিক ফাহাদ আহমেদকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন। একই বছরের ১৬ ফেব্রুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন তাঁরা। ওই বছরের সেপ্টেম্বরে তাঁদের কন্যাসন্তান রাবিয়ার জন্ম হয়। সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-তেও অংশ নিয়েছেন অভিনেত্রী।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না

প্রকাশের সময় : ০৯:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬