মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

‘ব্রাজিল এখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 2
‘ব্রাজিল এখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই’

জাপানের কাছে হারের পর কার্লো আনচেলত্তিকে ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যেতে বলেছিলেন রোমারিও। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের এমন কড়া সমালোচনার জবাবে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন না ইতালিয়ান কোচ। বরং নিজের দলের দুর্বলতাই স্বীকার করে নিলেন। জানালেন, ব্রাজিল এখনো বিশ্বসেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই। তবে হাল ছাড়ছেন না তিনি।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

শনিবার সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। গত পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। বাকি তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন পারফরম্যান্সে আনচেলত্তিকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতালিয়ান কোচের অধীনে ব্রাজিলের ভবিষ্যৎ নিয়েই উদ্বিগ্ন দেশটির সাবেক ফুটবলাররা।

মঙ্গলবার বছরের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে দলের বর্তমান অবস্থার কথা অকপটেই স্বীকার করেছেন আনচেলত্তি, ‘এই মুহূর্তে দল প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই। সে কারণেই আমি আরও বেশি কিছু করতে চাই।’

ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য পাওয়া আনচেলত্তি গত বছর ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। দেশটির ইতিহাসে প্রথম স্থায়ী বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেওয়া এই ইতালিয়ানের কাছে প্রত্যাশাও অনেক। কিন্তু এখন পর্যন্ত সেই প্রত্যাশার পুরোটা পূরণ করতে পারেননি তিনি।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

তবে ব্রাজিলের দায়িত্বে নিজের কাজটা উপভোগ করছেন বলে জানিয়েছেন ৬৭ বছর বয়সী আনচেলত্তি, ‘আমি আরও বেশি কিছু করতে চাই। কারণ, এখানে কাজ করতে আমার ভালো লাগে। আমি চাই, আন্তর্জাতিক ফুটবলে দলটি আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠুক। আপাতত অগ্রাধিকার হচ্ছে আগামীকাল ভালো খেলা এবং ভালো ফল করা।’

জাপানের কাছে হারের পর আনচেলত্তির সমালোচনায় সরব হয়েছিলেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী রোমারিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালিয়ান কোচকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘আনচেলত্তি, অনেক হয়েছে! এবার ব্যাগ গুছিয়ে বিদায় নিন। যেসব ক্লাবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন, সেখানেই ফিরে যান। ব্রাজিল জাতীয় দলকে নিয়ে আমরা আর ঝুঁকি নিতে পারি না।’

রোমারিওর সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল আনচেলত্তিকেও। তবে খুব একটা গুরুত্ব দিতে চাইলেন না ব্রাজিল কোচ। সংক্ষিপ্ত জবাবে বললেন, ‘অন্য সবার মতো তারও নিজের মত প্রকাশের অধিকার আছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ব্রাজিল এখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই’

প্রকাশের সময় : ০৪:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬