সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার আজকের ইপেপার (১৬ নভেম্বর) রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টে আপিল শুনানি শুরু ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 1

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই।

সোমবার দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

আন্দালিভ রহমান পার্থ বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও তাদের শিক্ষা হয়নি।

তিনি আরও বলেন, দেশে ৮ মাসে কোনো ব্যাংক লুট নাই, বিদ্যুৎ এর করাপশন নাই। তাই হাইপ ক্রিয়েট করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। তাদের সাংগঠনিক তৎপরতার নেই। অন্যদিকে মনোযোগ সরাতেই সহিংস কার্যক্রম করছে আওয়ামী লীগ। সহিংস আন্দোলন করে ফিরে আসতে চায়, এটা পলিটিকাল স্টেপ নয়।

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে এটা জাতিকে বুঝাতে পারিনি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং সেক্টরের ব্যালান্সশীট চুরি করে নিয়ে গেছে। এর দায়ভার নয়, কিন্তু দায়িত্ব নিতে দেশ চালাচ্ছে সরকার। ওভার প্রাইসে বিদ্যুৎ কিনতে হচ্ছে।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ।

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস, গণহত্যা করে যারা পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬