রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’ কতটা জমল বাবু, বাড়ি গিয়ে দুধ খেয়ে আসো: পাকিস্তানে টেন্ডুলকারের সেই ভয়ংকর শুরু আজকের ইপেপার (১৫ নভেম্বর) জুম সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে শঙ্কা, দূর থেকেই নেওয়া যায় কম্পিউটারের নিয়ন্ত্রণ আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার : এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার চোটে ইমার্জিং নেশন্স ট্রফি শেষ নাহিদার, জিম্বাবুয়েকে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ ‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব রোনালদোবিহীন পর্তুগাল দেখল ইতিহাসের সবচেয়ে বড় হার কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান জাতীয় মঞ্চে দুর্বাচারা’র অদম্য মেয়েদের জয়জয়কার

বাবু, বাড়ি গিয়ে দুধ খেয়ে আসো: পাকিস্তানে টেন্ডুলকারের সেই ভয়ংকর শুরু

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 1
বাবু, বাড়ি গিয়ে দুধ খেয়ে আসো: পাকিস্তানে টেন্ডুলকারের সেই ভয়ংকর শুরু

শচীন টেন্ডুলকার খেলা ছেড়েছেন ২০১৩ সালে। এক যুগের বেশি সময় পরও সবচেয়ে বেশি রান (৩৪৩৫৭), সবচেয়ে বেশি সেঞ্চুরি (১০০), সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচসহ (৭৬) আন্তর্জাতিক ক্রিকেটের অনেক রেকর্ডই তাঁর দখলে। দুই যুগ বিশ্ব ক্রিকেটে পদচারণ করা টেন্ডুলকারের শুরুটা হয়েছিল ১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট আঙিনায় পা রাখা টেন্ডুলকারের শুরুটা ঘটনাবহুল। যা লেখা আছে ২০১৪ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে-তে।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

বয়স কম ছিল, পাকিস্তান সফরে যাওয়ার সময় কোনো বাড়তি চাপ ছিল না। ভারত–পাকিস্তান ক্রিকেট ঘিরে থাকা রাজনৈতিক বোঝাও বুঝতাম না। আমার কাছে এটা নিছকই প্রথম সফর ছিল।আসলে কেউ ভাবেনি এত অল্প বয়সে আমি একাদশে জায়গা পাব। বিশেষ করে টেস্ট ম্যাচে তো নয়ই। কারও ধারণা ছিল ওয়ানডেতে হয়তো সুযোগ পাব। তা–ও দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। আবার অনেকে ভেবেছিল আমাকে শুধু আন্তর্জাতিক ক্রিকেটের আবহ নেওয়ানোর জন্যই দলে রাখা হয়েছে।করাচিতে প্রথম টেস্টের আগের রাতে অধিনায়ক শ্রীকান্তের কাছ থেকে একাদশে থাকার খবর পাই।ওই অনুভূতি ভাষায় ধরা কঠিন। আমি ১১ জন সৌভাগ্যবান মানুষের একজন হয়ে গেলাম, যাদের কাঁধে দেওয়া হয়েছিল ১০০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার দায়িত্ব। এটি ছিল বিশাল সম্মান। এমন সম্মান প্রত্যেক জাতীয় দলের খেলোয়াড়ই স্বপ্ন দেখে।(টিম হোটেলে) আমার রুমমেট ছিল ফাস্ট বোলার সলিল আঙ্কোলকার, পরে অভিনয়ে নাম লিখিয়েছিলেন। সলিলেরও পরদিন অভিষেক হবে। ম্যাচের আগের রাতে আমাদের কারও ঘুম হয়নি। দুজনেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিলাম। জানতাম—এটি এমন একটি সুযোগ, যা হয়তো আমাদের জীবনকে চিরদিনের মতো বদলে দিতে পারে।

পাকিস্তান টস জিতে সবুজাভ উইকেটে ব্যাটিং বেছে নেয়, আমার তাই ভারতের হয়ে প্রথমবার মাঠে নামতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ঘটনাচক্রে এটি ছিল কপিল দেবের ১০০তম টেস্ট ম্যাচ।আন্তর্জাতিক ক্রিকেটে আমার প্রথম দিনটা নিরামিষ কাটেনি। লাঞ্চের পর দ্বিতীয় সেশনে দাড়িওয়ালা এক লোক সালোয়ার–কামিজ পরে মাঠে ঢুকে সরাসরি কপিল দেবের কাছে চলে আসে। কপিল কেন পাকিস্তানে এসেছে এ জন্য তাকে গালাগাল করতে থাকে। তখন কপিল বল করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে আমাদের বলেন, তিনি ওই লোকটিকে বলেছেন আমাকে খেলতে দাও।

কপিলের সঙ্গে কথা–কাটাকাটির পর ওই ব্যক্তি চলে যায় মিড অফে, সেখানে ছিল আমাদের দলের প্রধান ফাস্ট বোলার মনোজ প্রভাকর। তাঁকেও সে গালাগাল করে। এরপর চলে যায় অধিনায়ক শ্রীকান্তের দিকে। শ্রীকান্তের সঙ্গে শারীরিকভাবে ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়ে। তখনও খেলাধুলা এতটা বাণিজ্যিকীকরণ হয়নি। খেলোয়াড়েরা নিজেদের পছন্দমতো পোশাক বেছে নিতে পারতেন। আমাদের বেশির ভাগই টি-শার্ট পরত। কিন্তু শ্রীকান্ত বোতাম লাগানো শার্ট পরতে পছন্দ করত। লোকটার সঙ্গে ধস্তাধস্তিতে তাঁর শার্ট ছিঁড়ে যায়।আমি ফিল্ডিং করছিলাম পয়েন্ট অঞ্চলে। ভয় পাচ্ছিলাম, এরপর হয়তো আমার দিকে ছুটে আসবে। মনে মনে প্রস্তুত হয়ে থাকলাম, লোকটা আমার দিকে এলে দৌড়ে ড্রেসিংরুমের দিকে চলে যাব।শুরুর দিকে নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে কিছুই করেনি। যখন ভারতীয় অধিনায়ককে শারীরিকভাবে হেনস্তা করা হচ্ছিল, তখনই তাঁকে টেনেহিঁচড়ে মাঠ থেকে বের করে নিয়ে যায় তারা। এটি ছিল গুরুতর নিরাপত্তা–ঘাটতি, অথচ আয়োজকদের বিষয়টি নিয়ে বিশেষ চিন্তিত বলে মনে হয়নি। আসল সত্য হলো, দুই দলের মধ্যে শুধু একটি ক্রিকেট ম্যাচ হচ্ছিল না। বিভাজনের রাজনৈতিক ইতিহাস সব সময় ভারত–পাকিস্তান ক্রিকেটের ওপর ছায়া ফেলে এসেছে, আর এটি ছিল সেই দুর্ভাগ্যজনক বাস্তবতার প্রথম স্বাদ, যা আমি শুরুতেই পেয়েছিলাম।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

বাজি ধরে টেন্ডুলকারকে আউট এবং একজন শোয়েব আখতারের উত্থান

পরদিন আরও অবাক হয়ে যাই যখন পাকিস্তানি সংবাদমাধ্যমে দেখি বলা হচ্ছে, ওই অনুপ্রবেশকারী নাকি আসলে কপিল দেবকে তার ১০০তম টেস্ট ম্যাচ খেলার জন্য অভিনন্দন জানাতে মাঠে ঢুকেছিল! স্থানীয় সংবাদমাধ্যমে শ্রীকান্তের ছিঁড়ে যাওয়া শার্টের বিষয়টি একবারও উল্লেখ করা হয়নি।

ম্যাচের দ্বিতীয় দিনে পাকিস্তান ৪০৯ রানে অলআউট হলে আমাদের ব্যাটিংয়ের পালা আসে। আমাদের শুরুটা একেবারেই ভালো হয়নি। খুব দ্রুতই আমাদের স্কোর হয়ে যায় ৪১–৪। ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস প্রচণ্ড গতিতে বোলিং করছিল। প্রতিটি ভারতীয় ব্যাটসম্যানের জন্য সেটি ছিল ভীষণ পরীক্ষার সময়। আমি যখন ৬ নম্বরে ব্যাট করতে নামলাম, তখনো কল্পনা করতে পারিনি আমার জন্য কী অপেক্ষা করছে। স্বীকার করতে কোনো অসুবিধা নেই—ওয়াসিম ও ওয়াকারের বিপক্ষে আমি পুরোপুরি দিশাহারা হয়ে পড়েছিলাম।ওয়াসিমের একটি ওভারের বর্ণনা দিলে আমার দুরবস্থা বুঝতে পারবেন। আমি ওই ওভারের তৃতীয় বলে স্ট্রাইকে ছিলাম, যা হয়ে গেল ভয়ংকর এক বাউন্সার। ওয়াসিমের বোলিং সম্পর্কে আমি কিছুটা গবেষণা করে এসেছিলাম। তাই নিশ্চিত ছিলাম পরের বলটি ইয়র্কার হবে। সেভাবে মানসিকভাবে প্রস্তুতও হলাম। কিন্তু সেটিও দেখি বাউন্সার, আমি ছেড়ে দিলাম। আমি যখন দম বন্ধ করে ইয়র্কারের অপেক্ষা করছিলাম, তখন পঞ্চম ও ষষ্ঠ বলও এলো বাউন্সার হয়ে। ওভার শেষ হওয়ার পর আমি নিজেকেই বললাম, ‘টেস্ট ক্রিকেটে স্বাগত’। টেস্টকে ক্রিকেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট এমনি এমনিই বলা হয় না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবু, বাড়ি গিয়ে দুধ খেয়ে আসো: পাকিস্তানে টেন্ডুলকারের সেই ভয়ংকর শুরু

প্রকাশের সময় : ১১:১৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬