শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স কালীগঞ্জে ২৫ জন অসহায় ব্যক্তিকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করলেন এমপি আবু তালিব নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন সাদমানকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ এআই যত দ্রুত কোড লিখছে, সফটওয়্যারের ‘কোয়ালিটি’ তত বড় চ্যালেঞ্জ জাঙ্গু-উইকহ্যামের ব্যাটে হতাশার সেশনে কেবল হাসানের সাফল্য মহাদেবপুরে ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানাসহ মালিকের কারাদণ্ড পাংশায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 3

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আসুন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—যেকোনো মূল্যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব।”

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশ স্বাধীনের পর থেকে যে মহল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার, ভোটাধিকার ও বাকস্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, জনগণ অতীতেও তাদের পরাজিত করেছে। সেই অপশক্তি আবারও নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “যত দিন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের চেতনা এবং র‍্যালি চলমান থাকবে।”

এর আগে দিবসটি উপলক্ষে বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে একটি খোলা ট্রাকের ওপর দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

শোভাযাত্রায় প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬