শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র পিএইচপি কী, কেন ইউরোপের সরকারি ওয়েবসাইটগুলো বন্ধ রাখতে হলো মুশফিক-লিটনের বিদায়ে চাপে বাংলাদেশ শুধু কাশ্মীরই নয়, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে : বিজেপি এমপি দুবে জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস শিক্ষাসফরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ২ খাজার বোমা: কেপ টাউনে বল টেম্পারিংয়ে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী ‘নিয়ন্ত্রণহীন এআই’ নিয়ে যে সতর্কবার্তা দিলেন বিল গেটস

মুশফিক-লিটনের বিদায়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 2
মুশফিক-লিটনের বিদায়ে চাপে বাংলাদেশ

তৃতীয় দিনের আলো ঝলমলে সকালে বল ব্যাটে আসছিল দারুণভাবে, রানও বাড়ছিল তরতর করে। ঘুরে দাঁড়ানোর আভাস দিতে থাকা বাংলাদেশ দল ধাক্কা খেল খুব আলতো শটে। জোমেল ওয়ারিকনের বলে ক্যাচ তুলে দলের বিপদ বাড়ালেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

সিলেটে আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে নেমে সহজেই তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় পেরিয়ে যান ফিফটি, জুটিতেও পঞ্চাশ পার হয়। সাবলীল খেলতে থাকা মুশফিক ফাঁদে পড়েন এরপর। ওয়ারিকন শর্ট মিড-অফ রেখে বল করছিলেন। ড্রাইভ করতে গিয়ে সেখানে ক্যাচ তুলে দেন ৩৪ করা মুশফিক।

লিটন ক্রিজে এসেই মারেন দুই চার। কোনো রকম ভোগান্তির আভাস না থাকলেও তিনিও আলতো শটে একই জায়গায় একই ফিল্ডারের (ব্র্যান্ডন কিং) হাতে ক্যাচ তুলে বিদায় নেন। ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ব্যাট করতে না পারায় উইকেট আসলে ছয়টি পড়েছে বলা যায়।

সিলেট টেস্টে এখনো প্রবল চাপে আছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা অবধি ৫৪ ওভারে দলের সংগ্রহ ৫ উইকেটে ১৫২। পিছিয়ে আছে ২০২ রানে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুশফিক-লিটনের বিদায়ে চাপে বাংলাদেশ

প্রকাশের সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬