শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শুধু কাশ্মীরই নয়, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে : বিজেপি এমপি দুবে জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস শিক্ষাসফরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ২ খাজার বোমা: কেপ টাউনে বল টেম্পারিংয়ে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী ‘নিয়ন্ত্রণহীন এআই’ নিয়ে যে সতর্কবার্তা দিলেন বিল গেটস ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি সে ভিডিও দেয়নি, আমিও দিতে পারিনি: তানজিন তিশা অভিষেক, গোল, হ্যাটট্রিক, অধিনায়কত্ব—পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আপনার কতটা জানা?

যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 5

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। এ ধরনের সুবিধা গ্রহণকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চিকিৎসার খরচ বহনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে। ভিসার নির্ধারিত শর্ত অমান্য করা কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে পরবর্তী সময়ে দেশটিতে প্রবেশের অনুমতি নাও মিলতে পারে।

এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া আরেক বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়ার বিষয়ে সতর্ক করে দূতাবাস।

সেখানে বলা হয়, ভিসার ক্ষেত্রে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) অনুযায়ী অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এ তারিখ যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া গত ২৮ অক্টোবরের এক বার্তায় ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেয় দূতাবাস। এতে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক সভায় যোগ দেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে দেশটিতে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা শ্রেণির ভিসা প্রয়োজন।

ভিসার শর্ত মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের বলেও বিবৃতিতে স্মরণ করিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস

প্রকাশের সময় : ১২:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬