শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী প্রতারণা মামলা: নিউ মেক্সিকো প্রশাসনকে ২৫০০ কোটি ডলার দিতে মেটাকে নির্দেশ বারবার তলবের পর পুলিশের দপ্তরে হানি সিং, ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে আজ নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব পূজায় ৯ দেশ ঘুরতে বেরিয়েছেন অপর্ণা ঘোষ গ্যালারিতে তারা শিক্ষাসফরে এসে ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’ কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাককানইবিতে দিনব্যাপী আদিবাসী উৎসব : নাচ-গান ও ঐতিহ্যবাহী খেলায় মাতলেন শিক্ষার্থীরা চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 10
৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

লাঞ্চের আগে হাসান মাহমুদের শেষ উইকেটের জন্য চাইলে কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন লিটন দাস। উইকেটকিপার হিসেবে তিনি বরাবরই দুর্দান্ত। তবু আজ হাসান মাহমুদের বলে উইকেটের গোড়ায় দাঁড়িয়ে জাস্টিন গ্রিভসকে যেভাবে লিটন স্টাম্পিং করলেন, সেটি অবিশ্বাস্য বললেও যেন কম বলা হয়!কিন্তু বাকিটা? তার পুরোটাজুড়েই হাসান। তাঁর বলে যে ৫ ব্যাটসম্যান আউট হয়েছেন, তাদের দুজন বিভ্রান্ত হয়ে বল ছেড়ে দিয়ে বোল্ড হন। এমন বোকা বানানোর ভাগ তো আর কাউকে দেওয়া যায় না। গতকাল সকালে প্রথম সেশনে তাসকিনের দুটো উইকেট সরিয়ে রাখলে সিলেট টেস্টে এখনও যে একটু আশা বাংলাদেশের টিকে আছে, তাও তো হাসানের জন্যই!

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

আজ দ্বিতীয় দিনে সকালের সেশনই ধরুন। কাল শেষ দুই সেশনে মাত্র এক উইকেট পেয়েছিল বাংলাদেশ। আমির জাঙ্গু সেঞ্চুরি পেয়ে অপরাজিত, গ্রিভসও থিতু। বাংলাদেশের বলতে গেলে কোনো আশাই নেই। প্রথম আধঘণ্টায়ও বলতে গেলে ঘটেনি তেমন কিছুই।কিন্তু নতুন বল পেয়েই পুরো গল্পটা বদলে দিলেন হাসান। জাঙ্গুকে দিয়েই সেটির শুরু— ২১২ বল খেলে ফেলা এই ব্যাটসম্যান হাসানের বল ছেড়ে দিয়ে কি না বোল্ড!

পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন রোস্টন চেজও। আবুধাবিতে গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন হাসান। আরও একটা হ্যাটট্রিক কী হবে? হয়েও কী গেল! জশুয়া বিশপের প্যাডে বল লাগার পর আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। কিন্তু রিভিউয়ে বেঁচে যাওয়ায় আর হ্যাটট্রিকটা পাওয়া হয়নি হাসানের।অবশ্য তাতে কী! লিটনের দুর্দান্ত স্টাম্পিংয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট পেয়ে যান হাসান। তাঁর ফাইফার পাওয়া দেশের সংখ্যাও পাঁচ। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শুরু, ওই বছর সেপ্টেম্বরেই চেন্নাইতে ফাইফার পান ভারতের বিপক্ষে। এ বছর আগস্টে ডারউইন, গত মাসে আবুধাবিতে ৫ উইকেট পান।

সিলেট টেস্ট: আবার ৫ উইকেট পেলেন হাসান,গড়লেন রেকর্ড

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

১৯ টেস্টের ক্যারিয়ারে এবার একটি প্রথমের দেখা অবশ্য পেয়েছেন হাসান। দেশের মাটিতে এটাই তাঁর প্রথম ৫ উইকেট। ৫ উইকেট পাওয়ার তালিকায় হাসান এখন বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে। ৩৮ টেস্টে চারবার ৫ উইকেট পাওয়া শাহাদাৎ হোসেনকে ছাড়িয়ে গেছেন।

হাসান কতদূরে গিয়ে থামেন, তা জানতে এখনও লম্বা অপেক্ষাই সামনে। কেবল তো শুরু। কিন্তু তিনি যেভাবে ধীরস্থির রানআপে আসেন, টানা একই লাইন–লেন্থে বল করে যান, প্রায়ই ব্যাটসম্যানের অফ স্টাম্পে গিয়ে হিট করে তাঁর বল— তা মনোমুগ্ধকর তো বটেই, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ পথচলার জন্য গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে সেই প্রমাণটাই বোধ হয় হাসান রাখলেন আরও একবার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

প্রকাশের সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬