বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

জাবিতে আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 23

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আনন্দশালা প্রাঙ্গণে সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, সরকার অনুসৃত নীতির আলোকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করবে।

আনন্দশালার শিক্ষক-শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য।

অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ আনন্দশালার সার্বিক কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, আনন্দশালা স্কুলের অবৈতনিক পরিচালক অধ্যাপক ড. রুমানা রইছসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৮ অক্টোবর মাত্র চার শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে আনন্দশালা। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৫ শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবিতে আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬