Dhaka ০২:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে পিডিবিএফ’র ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 35

রাজবাড়ীর কালুখালী উপজেলাতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর উদ্যোগে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নিয়ে ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পিডিবিএফ এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর অধীনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এস এম রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সুজাত শেখ এবং সেলফ অফিসার অসীম বল্লভ।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশ নেন।

প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলী, সমিতি পরিচালনা পদ্ধতি, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ ও দারিদ্র্য বিমোচনে নারীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা আরও জোরদার করতেই এই প্রশিক্ষণের আয়োজন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজ নিজ এলাকায় নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে পিডিবিএফ’র ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ১২:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬