Dhaka ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 5

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট আগামী সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে সব প্রার্থীর ডোপ টেস্ট নেওয়া হবে। এছাড়া আগামী শনিবার (১৭ অক্টোবর) মেধাক্রম অনুযায়ী তিনটি হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম থেকে ৭০তম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১তম থেকে ১৪০তম এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মিটফোর্ড হাসপাতালে ১৪১তম থেকে ২০০তম মেধাক্রমের প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে।

আজ (শনিবার) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) ২০০ জনকে সাময়িকভাবে মনোনীত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে অসংগতি বা গরমিল পাওয়া গেলে তাঁর মনোনয়ন বাতিল করা হবে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে অথবা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে বিরূপ তথ্য পাওয়া গেলেও সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে।

কমিশন জানিয়েছে, সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগ পাওয়ার অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে ত্রুটি পাওয়া গেলে বা যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশের সময় : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬