বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে: মঞ্জু ‘দার-ই-নিজাত’-এর আবু বকর কেন নেটিজেনদের জাতীয় ক্রাশ? স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা এখনো দেখছি না: নাহিদ ইসলাম যায়নবাদ: মানব অস্তিত্ব ও বৈশ্বিক শান্তির জন্য এক ক্রমবর্ধমান হুমকি স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫০ মিরপুর টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চারশ ছাড়াল প্রাণহানি বদলগাছীতে ভি-ডব্লিউবির ১,৯০০ কেজি চাল জব্দ, বঞ্চিত ৬৬ নারী আফ্রিকার সম্পদে নজর রাশিয়ার, শাসকদের সুরক্ষায় ব্যস্ত পুতিন এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 15

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দিনের খেলা আলোকস্বল্পতার কারণে বন্ধ ঘোষণা করা হয়। ৭৪ ওভার ব্যাট করে স্বাগতিকরা দিন শেষ করেছে স্বস্তির অবস্থানে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই উইকেট হারালেও ওপেনার সাদমান ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল।

দিনের শুরুতে দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৩ বলে ৭ রান করে জেইডেন সিলসের বলে আউট হন তানজিদ হাসান। এরপর দ্বিতীয় উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল হক। ৫১ বলে ২৮ রান করে জোমেল ওয়ারিক্যানের বলে আউট হন মুমিনুল।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৪২ বলে ১৯ রান করে ওয়ারিক্যানের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ১১০ রানে তৃতীয় উইকেট হারানোর পর সাদমানের সঙ্গে ইনিংস এগিয়ে নেন তাওহীদ হৃদয়।

চতুর্থ উইকেটে দুজনের জুটিতে যোগ হয় ৮৮ রান। ৮৪ বলে ৪২ রান করার পর পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন হৃদয়। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯৮ রান। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময় পার করেন সাদমান।

দিন শেষে ২১৯ বল মোকাবিলা করে ১০টি চারের সাহায্যে ৯৯ রানে অপরাজিত রয়েছেন সাদমান ইসলাম। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকা এই বাঁহাতি ওপেনার পুরো ইনিংসজুড়ে এক প্রান্ত আগলে রেখে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন।

বিকেলে দুই দফা আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে দিনের খেলা আর শুরু করা সম্ভব হয়নি। ফলে প্রথম দিন শেষে স্বস্তিতেই রয়েছে বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা

প্রকাশের সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬