Dhaka ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 3

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এক বছর আয়োজন না করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত মেনে নিয়েছেন ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টটি না হওয়ায় ক্রিকেটাররা যে আর্থিক ক্ষতির মুখে পড়বেন, তা পুষিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রোববার বিসিবির সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে বিপিএল আয়োজন না করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ক্রিকেটারদের পক্ষ থেকে বলা হয়, বৃহত্তর স্বার্থে এক বছর বিপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত মেনে নেওয়া হলেও এর ফলে খেলোয়াড়দের আয়ের বড় একটি উৎস বন্ধ হয়ে যাবে। তাই বিকল্পভাবে তাদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

বৈঠকে নতুন কোনো টুর্নামেন্ট আয়োজনের পরিবর্তে আগের টুর্নামেন্টগুলোর ম্যাচ সংখ্যা বাড়িয়ে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ফাহিম সিনহা বলেন, বিষয়গুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ক্রিকেটারদের সঙ্গে সামনে আবারও বৈঠক করা হবে।

বৈঠক শেষে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে নাসির হোসেন সাংবাদিকদের বলেন, মূলত বিপিএল নিয়েই আলোচনা হয়েছে। এবার বিপিএল হচ্ছে না—বোর্ড বিষয়টি ক্রিকেটারদের সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। তবে টুর্নামেন্ট না হলে খেলোয়াড়রা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই বিপিএলের জায়গায় কী করা যায় এবং ক্রিকেট বোর্ড কীভাবে তাদের জন্য ভালো কিছু করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, বোর্ড ও ক্রিকেটারদের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। পরবর্তী সময়ে আবারও আলোচনা হবে।

ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যায়, সেটিই বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল উল্লেখ করে নাসির আশা প্রকাশ করেন, দ্রুত এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

রোববারের বৈঠকে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে মুশফিকুর রহিম, নাসির হোসেন, মার্শাল আইয়ুব, ইয়াসির আলী, এনামুল হক বিজয়, সাইফ হাসানসহ অন্তত ২২ জন উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৈঠকে মুশফিকুর রহিমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি

প্রকাশের সময় : ১০:৫৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬