Dhaka ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খান জাহান আলী মাজারের ‘ধলাপাহাড়’ এখন চকরিয়ার সাফারি পার্কে এমপিওভুক্তির দাবিতে আজ মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল! বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ হত্যার দায় স্বীকার অভিযুক্ত দুই খুনি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ‘শিক্ষার পাশাপাশি সন্তানের প্রতিভা বিকাশেও নজর দিন’

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 5

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মুখোমুখি হবে। ভারত সফরের সময় বাংলাদেশ নিয়েও পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। আর এর অংশ হিসেবে আকস্মিকভাবেই রোববার (২৩ আগস্ট) ঢাকায় এসেছিল ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকার জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডো। এই সময়ের মধ্যে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতে খেলবে ৩ অক্টোবর।

ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল । যদিও ব্রাজিলের প্রতিনিধি দল কিংবা বাফুফে কোনো পক্ষ এনিয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি।

বাংলাদেশ সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপে খেলবে। ইন্দোনেশিয়ায় ঐ টুর্নামেন্ট ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশের টুর্নামেন্টের ফাইনাল খেলা বাস্তবিক অর্থে হয়ত সম্ভব নয়। গ্রুপ পর্বের তিন ম্যাচ ও স্থান নির্ধারণী ম্যাচ খেলে দেশে ফিরতে ৩ অক্টোবর রাত কিংবা ৪ অক্টোবর। দুই দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে খেলা বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য।

আসিয়ান টুর্নামেন্ট ফিফার তত্ত্বাবধানে হচ্ছে। এই টুর্নামেন্টের সুচি ৪ অক্টোবর পর্যন্ত। ঐ সুচির মধ্যে বাংলাদেশ অন্তত চারটি ম্যাচ খেলবে। সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে। ফলে বাংলাদেশের আসিয়ান কাপেই চার ম্যাচ খেলা হয়ে যাবে। সেক্ষেত্রে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ফিফার স্বীকৃতি পাওয়া সম্ভব নাও হতে পারে। তাই সব মিলিয়ে বাফুফে বেশ দোটানায়। বাংলাদেশ ৬ অক্টোবর ব্রাজিলকে সম্মতি দিলে আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ নিয়েও সংশয় তৈরি হতে পারে।

ব্রাজিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ব্রাজিলকে বাংলাদেশে আনা বাফুফের জন্য অনেক ব্যয়বহুল হবে। কলকাতায় আসা খরচ অনেকটা কমবে এখন। বিশ্বস্ত সুত্রের খবর, ব্রাজিলের ৯০ জনের কন্টিনজেন্টকে বাফুফেকে কলকাতা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে দুবাই চার্টার্ড করে পাঠাতে হবে। পাশাপাশি আনুষাঙ্গিক খরচ তো রয়েছেই। যদিও সেটা সুদুর ব্রাজিল থেকে সরাসরি উড়িয়ে আনার চেয়ে অনেক কম।

গত দুই দিন ভারতের মিডিয়ায় সল্টলেকের মাঠ ও পরিবেশ নিয়ে ব্রাজিল দল সন্তুষ্ট নয় এমন আলোচনা ছিল। এজন্য ঢাকা আসছে এমন খবর শোনা গিয়েছিল। মাঠ নিয়ে অসন্তুষ্ট হলে ৩ অক্টোবর ম্যাচ খেলবে কিভাবে ব্রাজিল সেই প্রশ্ন উঠেছিল। ভারতের সল্ট লেকে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেই ভেন্যু নিয়ে অসন্তোষ হয়ে বাংলাদেশে আগমন নিয়ে খানিকটা খটকা থাকলেও এখন অনেকটা পরিষ্কার বাংলাদেশ নিয়ে তাদের আলাদা পরিকল্পনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

প্রকাশের সময় : ০৮:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬