Dhaka ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার মুখ খুললেন প্রবাসী প্রেমিককে বান্ধবীদের ‘গোপন ছবি’ পাঠানো সেই ইবি ছাত্রী জুলাই কনসার্টে শিল্পী হাসানকে বোতল নিক্ষেপ, সমালোচনার ঝড় নওগাঁ সদর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত ১১ সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা রাজবাড়ীতে নাট্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯ মাদক কারবারি ও মূল হোতাদের নিরপেক্ষ তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই কনসার্টে শিল্পী হাসানকে বোতল নিক্ষেপ, সমালোচনার ঝড়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 2

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশনা করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন অর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে―স্টেজে গাওয়ার সময় দর্শক সারি থেকে পানির বোতল ছুড়ে মারা হয় তার দিকে।

ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। সাধারণ মানুষ থেকে শুরু করে সংগীত ইন্ডাস্ট্রির কেউ কেউ প্রতিবাদও করেছেন। এ নিয়ে গীতিকার প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গতকাল মঞ্চে শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন; তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ভুয়া, ভুয়া বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দ্যেশ্যে অনুষ্ঠানে ছিল?’

তিনি লিখেছেন, ‘এ থেকে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ফোনের ক্যামেরা ছিল, ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। প্রত্যেককে দাগযুক্ত করুন।’

এছাড়াও প্রিন্স মাহমুদ শিল্পীদের নিরাপত্তা এবং আয়োজকদের দায়িত্ব নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমত পালন করেছেন?’

এদিকে তার এই পোস্ট যেমন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের নজর কেড়েছে, পাশাপাশি শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদেরও চোখে পড়েছে। তাইতো মন্তব্যের ঘরে সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, ‘খুবই দুঃখজনক।’ সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘এদের চিহ্নিত করা কঠিন না। শাস্তি হোক, দেখতে চাই।’ এছাড়া খলঅভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘ভাই আমাদের সবার এক হওয়া উচিত।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই কনসার্টে শিল্পী হাসানকে বোতল নিক্ষেপ, সমালোচনার ঝড়

প্রকাশের সময় : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬