শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন তাসকিন-মুশফিক চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের ৪ বছরের কারাদণ্ডের শঙ্কা ‘আলী যাকেরের শূন্যতা প্রতি মুহূর্তে অনুভব করি’ রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে রোনালদোর বিদায়ের দিনে রোনালদোকেই মনে করালেন পাকিস্তানের গাজী অভিনয়ের বাইরে সারিকার ভিন্ন জগৎ এনসিএলের শীর্ষস্থান খুলনারই, সিলেটের বিপক্ষে চট্টগ্রামের রোমাঞ্চকর জয় জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো: রাশেদ খাঁন চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও

বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 92

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নদী ও উপকূলীয় অঞ্চলে বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি জানান, পানি দ্রুত নিষ্কাশনের জন্য বিভিন্ন খালের মুখে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় এ উদ্যোগ বাস্তবায়ন চলছে।

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ওপর ন্যস্ত করা হবে। এতে প্রয়োজন অনুযায়ী দ্রুত পানি নিষ্কাশন ও লবণাক্ত পানি প্রবেশ নিয়ন্ত্রণ সহজ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগও গ্রহণ করা হবে।

তিনি বলেন, জনগণের দুর্যোগে পাশে থাকা সরকারের দায়িত্ব এবং সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬