Dhaka ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 50

বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না। ১৯৭১ সালে যেভাবে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, ঠিক একইভাবে এখনো সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চায় সরকার।

দেশে প্রকৃত সম্প্রীতি বজায় রাখতে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের মতাদর্শ দিয়ে গেছেন, সেই আদর্শ অনুসারেই আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই।

বিএনপি কোনো ধরনের ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে না দাবি করে মির্জা ফখরুল বলেন, দলগতভাবে বিএনপি বিভাজন করে না বলেই দেশের সব ধর্মের মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।

বিগত জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে সরকার গঠনে যেভাবে আন্তরিক সহযোগিতা করেছেন, সে জন্য তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বর্ণাঢ্য রথযাত্রার সূচনা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬