Dhaka ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭ আকস্মিক বন্যা: ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান আকস্মিক বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে : প্রতিমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও জলাশয় সংরক্ষণে কাজ করছে বিএনপি : রিজভী এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন দশম ওয়েজবোর্ড গঠন ও মহার্ঘ ভাতার দাবিতে সাংবাদিকদের সমাবেশ বৃহস্পতিবার পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, মন্ত্রীর পদত্যাগ দাবিতে ‌‘অনড়’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 57

মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে আন্দোলন স্থগিত করে রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা/ছবি: জাগো নিউজ
প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করে রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা অনড়। এ বিষয়ে রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। পরে সেখান থেকে তারা সরে গেলে ওই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একই সময়ে উত্তরা বিএনএস সেন্টারের সামনেও বিক্ষোভ করে আরেক দল শিক্ষার্থী। পরে দুপুরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের দিকে যান। সেখান থেকে বিকেলে মিছিল নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে যান।

সন্ধ্যায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যান। পরে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে তারা অবস্থান চালিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দেয় এবং আসাদগেট মোড়ে অবস্থান নেন।

এরপরও আন্দোলন থামেনি। রাত পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। রাতে সংসদে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। অবশেষে রাত পৌনে ১০টার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত করে ঘরে ফিরে যান তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, মন্ত্রীর পদত্যাগ দাবিতে ‌‘অনড়’

প্রকাশের সময় : ০৮:৩৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬