Dhaka ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 62

দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, নতুন কিছু করার পথ সহজ নয়, তবে সরকার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করবে, যাতে তারা নিজেদের উদ্যোগের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তা হওয়ার পথ কঠিন এবং নানা প্রতিকূলতায় ভরা। তবে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব। তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার উদ্যোক্তাদের পাশে থাকবে এবং তাদের এগিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি বলেন, “আমরা আপনাদের সঙ্গে আছি। পথ দেখাতে, সহায়তা করতে এবং পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করব। যতটুকু সম্ভব, সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা অব্যাহত থাকবে।”

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাদের উদ্ভাবন, সৃজনশীলতা ও উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং লাখো মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তব্যে তিনি নিজের জীবনের সংগ্রামের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। দীর্ঘ সময় নানা প্রতিকূলতা, মানসিক ও শারীরিক নির্যাতন এবং অপমানের মধ্য দিয়ে এগিয়ে আসার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি তরুণদের কঠিন সময়ে ধৈর্য ও সাহস ধরে রাখার আহ্বান জানান।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ, স্টার্টআপ কার্যক্রম এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ দেখে তার আস্থা আরও বেড়েছে। আগামী প্রজন্মই বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০২:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬