Dhaka ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বকাপে হারের পর মেসির ছবি সরিয়ে দিল মিশরের জনপ্রিয় চিপস ব্র্যান্ড পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা অনলাইনে অস্ত্রের রমরমা বেচাকেনা, অর্ডার করলেই পৌঁছে যাচ্ছে হাতে ঝিনাইদহে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর এক দিনের বৃষ্টিতেই বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, ভিজে নষ্ট আমদানিকৃত পণ্য যশোর আদালত চত্বরে প্রেমিকার সিঁথিতে সিঁদুর, পরে হাতাহাতি একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি বদলগাছীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা বন্যা পরিস্থিতি : ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি ১০ নির্দেশনা

মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে এমবাপে, গড়লেন একাধিক রেকর্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 10

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পথে ২-০ গোলে হারিয়েছে মরক্কোকে। ম্যাচে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে। গোলের পাশাপাশি অ্যাসিস্টও করায় গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন এমবাপে।

ম্যাচটিতে পেনাল্টি মিস করলেও গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই অবদান রাখেন ফরাসি অধিনায়ক। তার গোলসংখ্যা এখন ৮, যা মেসির সমান। তবে এমবাপের অ্যাসিস্ট ৩টি, মেসির ১টি হওয়ায় গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন তিনি।

মরক্কোর বিপক্ষে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার মাধ্যমে বিশ্বকাপে তৃতীয়বারের মতো এই কীর্তি গড়লেন এমবাপে। গত ৬০ বছরে তার চেয়ে বেশি বার (৫) একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার রেকর্ড রয়েছে শুধু মেসির।

টানা তৃতীয় বিশ্বকাপে (২০১৮, ২০২২ ও ২০২৬) সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ইতিহাসে জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে এই অর্জন করল তারা। এটি ফ্রান্সের অষ্টম বিশ্বকাপ সেমিফাইনালও, যা ব্রাজিলের সমান দ্বিতীয় সর্বোচ্চ।

বিশ্বকাপে এমবাপের ক্যারিয়ার গোলসংখ্যা এখন ২০, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন শুধু লিওনেল মেসি, যার গোল ২১টি।

একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপের মোট গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) দাঁড়িয়েছে ১৪, যা গত ৬০ বছরে মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

এদিকে উসমান দেম্বেলে চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোল করেন। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোনো গোল না পাওয়া এই ফরোয়ার্ডের পাঁচটি গোলই এসেছে ২০২৬ আসরে।

এবারের বিশ্বকাপে এমবাপে, দেম্বেলে ও মাইকেল ওলিসে মিলে এখন পর্যন্ত ২৩টি গোলে অবদান রেখেছেন, যা ২০০২ সালের ব্রাজিলের রোনালদো-রিভালদো-রোনালদিনহো ত্রয়ীর ২০ গোল-অবদানকেও ছাড়িয়ে গেছে।

এ ছাড়া ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০০ বা তার বেশি গোলে অবদান রাখা প্রথম ফুটবলারও হয়েছেন এমবাপে। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তার অবদান ১০১টি—এর মধ্যে ৬৪টি গোল এবং ৩৭টি অ্যাসিস্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে এমবাপে, গড়লেন একাধিক রেকর্ড

প্রকাশের সময় : ০১:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬