Dhaka ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার তামিলনাড়ুতে আটক ৫০ ‘বাংলাদেশি’, পশ্চিমবঙ্গ হয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির আগামী পাঁচ দিন পদ্মার পানি বাড়তে পারে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আগামী পাঁচ দিন পদ্মার পানি বাড়তে পারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 12

দেশের সব প্রধান নদ-নদী এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী পাঁচ দিন পদ্মা নদীর পানি বাড়তে পারে। একইসঙ্গে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানিও আগামী কয়েক দিন বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিন দেশের অভ্যন্তরে ও সংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী এবং পরবর্তী চার দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে।

নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী এক দিনে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী চার দিন যমুনার পানি স্থিতিশীল থাকতে পারে।

এ ছাড়া গঙ্গা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মাসহ দেশের সব প্রধান নদীই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিনে পানি বৃদ্ধি পেতে পারে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানি আগামী এক দিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন দ্রুত বাড়তে পারে। অন্যদিকে হালদা, সাঙ্গু, সেলোনিয়া ও মাতামুহুরী নদীর পানিতেও পরিবর্তন হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগামী পাঁচ দিন পদ্মার পানি বাড়তে পারে

প্রকাশের সময় : ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬